ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক

ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৬ জন

  • আপডেট সময় : ১০:২৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৬ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ৪ জন ও ঢাকার বাইরে ২ জন।
আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৪৫ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ১৫৪ জন এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ৪৯১ জন ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৮৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫০ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ২ হাজার ৭৯৮ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১ হাজার ৬ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ৪ হাজার ৭০৬ জন এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩০০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯১৫ জন। এর মধ্যে ঢাকা সিটির ২১১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৭০৪ জন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৬ জন

আপডেট সময় : ১০:২৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩