ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : নানক

  • আপডেট সময় : ০২:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • / 365
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও বাংলা ভাই সৃষ্টিকারী বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শনিবার রাজধানীর মোহাম্মদপুরে লালমাটিয়া মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও কলেজ লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ কর্নর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কলেজের অধ্যক্ষ ড. মো. রফিকুল ইললামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান।

জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কাউটিং ও গার্লস গাইড কার্যক্রম বৃদ্ধি করে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে। জঙ্গিবাদ বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে যুক্তিসংগত কারণ ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ১০ দিনের বেশি অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

নানক বলেন, বর্তমান তথ্য প্রযুক্তি বান্ধব সরকার দেড় হাজার কলেজের কম্পিউটার ল্যাব স্থাপন ও কম্পিউটার সরবরাহ করেছে। ৭০টি সরকারি কলেজের ৭০টি কম্পিউটার ল্যাব ও ৬০০টি মাল্টি মিডিয়া ক্লাস রুম তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে।

তিনি আরো বলেন, লালমাটিয়া মহিলা কলেজটি আজ দেশের নারী শিক্ষার অন্যতম পথিকৃত। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে-বিদেশে শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ভুমিকা রেখে আসছে। বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : নানক

আপডেট সময় : ০২:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭