ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

তারিনের সঙ্গে নতুন বিজ্ঞাপনে কারার: শুটিংস্পট

  • আপডেট সময় : ১০:৪৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • / 330
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন বিজ্ঞাপনে জুটি বাধলেন মডেল অভিনেতা কারার মাহমুদ ও অভিনেত্রী তারিন। দীর্ঘ বিরতির পর আবারো ফিরলেন তারিন, অন্যদিকে বিজ্ঞাপনে ব্যস্ত থাকা কারারও সমান তালে নতুন নতুন কাজ নিয়ে আসছেন।

বিজ্ঞাপনটি আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেডের ভিশন মাইক্রোওভেন’র। পরিচালনা করছেন পূজা রোজারিও।

রাজধানীর কোক স্টুডিওতে গত ৩ মার্চ থেকে বিজ্ঞাপনটির শুটিংয়ের কাজ চলে। গতকাল ৪ মার্চ রাত অবধি শুটিং হয়েছে বলে নিশ্চিত করেন মডেল কারার।

কারার মাহমুদ বলেন, আমি নিজেকে এখনো বিজ্ঞাপনের মানুষ মনে করি। এজন্য এসব কাজে ভাল কিছু উপহার দেয়ার চেষ্টা করেছি। বিজ্ঞাপনের মান ও ব্যতিক্রম কনসেপ্টকে গুরুত্ব দিয়ে টিভিসিতে কাজ করি। সেদিক থেকে নতুন এই বিজ্ঞাপন-চিত্রটি দর্শকদের মুগ্ধ করবে বলে বিশ্বাস।

অভিনেত্রী তারিনের সঙ্গে জুটি বেধে কাজ করে ভাল লেগেছে বলেও জানান কারার। কারার বলেন, কাজের ক্ষেত্রে দারুণ কো-অপারেটিভ তারিন আপা।

অন্যদিকে নতুন বিজ্ঞাপনটি নিয়ে তারিন বলেন,  বিজ্ঞাপনটিতে অনেক কিছুই প্রথমবার ঘটেছে। চলতি বছরে প্রথম কোনো বিজ্ঞাপনে কাজ করলাম। খুব ভালো লাগছে। কমন ভাবনার বাইরে গিয়ে বেশ চমৎকার একটি গল্প আছে এখানে। কারারের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। ও বেশ স্মার্ট এবং মনযোগী।

সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন আশিক আলম। চলতি মাসের শেষদিকে টেলিভিশনে প্রচারে আসবে বিজ্ঞাপনটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারিনের সঙ্গে নতুন বিজ্ঞাপনে কারার: শুটিংস্পট

আপডেট সময় : ১০:৪৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭