ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

“চাঁদ কুমারী”

  • আপডেট সময় : ১১:০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • / 326
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৌকির আহাম্মেদ

তখন ছিলো আষাঢ় মাস
বর্ষার পড়ন্ত বিকেলে
গোধূলির আলো খেলা করছে
স্রোতধারা নদীর জলে।

এক জোড়া মায়াবী চোখ
সেথা করেছে দৃষ্টি
কৃষ্ণচূড়া ছায়া তলে দাঁড়িয়ে
এক রূপসী নারী
বিধাতার সেকি অপরূপ সৃষ্টি।

গোধূলির রঙ আর-তার রূপের আলো
একই সাথে বয়ে চলেছে
স্রোতধারা নদীর ধারে।
দখিনা বাতাস এসে দোলা দিয়ে যায়
তার রেশম কোমল চুলে,
চুলতো নয় যেনো এক ঝাঁক ফড়িং
খেলা করছে তার মাথার উপরে।

মেঘের কাজল পরা মায়াবী চোখ
পদ্মফোটা হাসি মন কেড়ে নেয়।

দুটি হাত যেনো
কচি লাউয়ের ডগার মতো
একটু স্পর্শে নুয়ে পড়বে পৃথিবীর সবকিছু
শুধু,তার দুটি হাতে।

দেখেছি আমি বিধাতার সৃষ্টির অনেক নারী
তার তুলনা শুধু নিজেই সে
ঠিক যেনো চাঁদ কুমারী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

“চাঁদ কুমারী”

আপডেট সময় : ১১:০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭

তৌকির আহাম্মেদ

তখন ছিলো আষাঢ় মাস
বর্ষার পড়ন্ত বিকেলে
গোধূলির আলো খেলা করছে
স্রোতধারা নদীর জলে।

এক জোড়া মায়াবী চোখ
সেথা করেছে দৃষ্টি
কৃষ্ণচূড়া ছায়া তলে দাঁড়িয়ে
এক রূপসী নারী
বিধাতার সেকি অপরূপ সৃষ্টি।

গোধূলির রঙ আর-তার রূপের আলো
একই সাথে বয়ে চলেছে
স্রোতধারা নদীর ধারে।
দখিনা বাতাস এসে দোলা দিয়ে যায়
তার রেশম কোমল চুলে,
চুলতো নয় যেনো এক ঝাঁক ফড়িং
খেলা করছে তার মাথার উপরে।

মেঘের কাজল পরা মায়াবী চোখ
পদ্মফোটা হাসি মন কেড়ে নেয়।

দুটি হাত যেনো
কচি লাউয়ের ডগার মতো
একটু স্পর্শে নুয়ে পড়বে পৃথিবীর সবকিছু
শুধু,তার দুটি হাতে।

দেখেছি আমি বিধাতার সৃষ্টির অনেক নারী
তার তুলনা শুধু নিজেই সে
ঠিক যেনো চাঁদ কুমারী।