ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কুসিক নির্বাচন: ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

  • আপডেট সময় : ১২:৩৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • / 373
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের দাখিলকৃত ৫ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার জেলা রিটার্নিং অফিসার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. রকিব উদ্দিন মণ্ডল মনোনয়পত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন।

বাছাইয়ে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু, জেএসডি (রব) প্রার্থী শিরীন আক্তার এবং পিডিপি প্রার্থী এডভোকেট সায়েবুর রহমানের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এছাড়াও মেয়র পদে দাখলকৃত স্বতন্ত্রপ্রার্থী মেজর (অবঃ) মামুনুর রশীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মামুনুর রশীদ নির্বাচনী আইন মোতাবেক প্রদত্ত ৩০০ জন ভোটারের তালিকা নির্বাচন কমিশনের বাছাইতে যথাযথভাবে না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রার্থী ও প্রার্থীর সমর্থকদের উপস্থিতিতে রিটার্নিং অফিসারের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়।

মনোনয়নপত্র বাছাই শেষে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক নিয়ে আমাকে দলীয় মনোনয়ন প্রদান করেছেন। এখন কুমিল্লার সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময়ে আঞ্জুম সুলতানা সীমা সিটি কর্পোরেশনের বিরাজমান সমস্যা সমাধান করে জলাবদ্ধতা ও যানজট মুক্ত সুন্দর স্বচ্ছ একটি নগরীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

রিটার্নিং অফিসার মো. রকিব উদ্দিন মণ্ডল নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরপেক্ষভাবে করার জন্য প্রার্থী সমর্থকদের প্রতি আহবান জানান। বাসস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুসিক নির্বাচন: ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আপডেট সময় : ১২:৩৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭