ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হাজারীবাগে ট্যানারি বন্ধের নির্দেশ, বিচ্ছিন্ন করতে হবে গ্যাস-বিদ্যুৎ সংযোগ

  • আপডেট সময় : ১০:৩৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭
  • / 210
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর না হওয়া সকল ট্যানারি বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ট্যানারি কারখানাগুলোতে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সকল ধরণের সেবা বিচ্ছিন্ন করারও নির্দেশ দেয়া হয়েছে। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

হাইকোর্ট এক রায়ে হাজারীবাগ থেকে সকল ট্যানারি সাভারে স্থানান্তরের জন্য নির্দেশ দিয়ে রায় দিয়েছিল। কিন্তু ঐ রায়ের পর এখনো ট্যানারিগুলো হাজারীবাগেই তাদের কার্যক্রম পরিচালনা করছে। এ বিষয়টি উল্লেখ করে হাইকোর্টে আবেদন দাখিল করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ‘বেলা’। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাজারীবাগে ট্যানারি বন্ধের নির্দেশ, বিচ্ছিন্ন করতে হবে গ্যাস-বিদ্যুৎ সংযোগ

আপডেট সময় : ১০:৩৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭