ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

শেষ পর্যন্ত বিএনপিকে নির্বাচনে আসতেই হবে: ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ১০:৪১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭
  • / 268
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মানি না মানবো না এটি বিএনপির ভাঙ্গা রেকর্ড। এ রেকর্ড বাজিয়ে আর লাভ হবে না। শেষ পর্যন্ত তাদের নির্বাচনে আসতেই হবে।’

সোমবার দুপুরে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ৪র্থ মৃত্যু বার্ষিকীতে নওগাঁ জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘অস্তিত্ব রক্ষার জন্যে এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নিতে হবে। আগামী নির্বাচনে না আসলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ। এ কমিশনের অধীনে সকল নির্বাচনই স্বাধীন ও নিরপেক্ষ হবে।  এরই মধ্যে কমিশনের সদস্যরা তা প্রমাণ করেছেন।’

শহরের নওযোয়ান মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- দলটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধূরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য খাইরুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ অ্যাড. শহীদুজ্জামান সরকার এমপি প্রমুখ।

স্মরণ সভার আগে মন্ত্রী ওবায়দুল কাদের মরহুম আব্দুল জলিলের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেষ পর্যন্ত বিএনপিকে নির্বাচনে আসতেই হবে: ওবায়দুল কাদের

আপডেট সময় : ১০:৪১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭