ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১০:৪৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্ডিয়ান ওসান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল ৩টায় জাকার্তার হালিম পারদনা কুসুমা আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মেজর জেনারেল আজমল কবির এবং সে দেশের সরকারের প্রতিনিধিরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

এরপর প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহকারে সেন্ট্রাল জাকার্তা সিটির হোটেল সাংগ্রিলায় নিয়ে যাওয়া হবে। ইন্দোনেশিয়া সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলে অবস্থান করবেন।

সফরকালে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ওইডুডু এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা শ্রীসেনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। প্রধানমন্ত্রী তার সফরের প্রথম দিনে জাকার্তা কনভেনশন সেন্টারের (জেসিসি) প্লেনারি হলে লিডার্স ওয়েলকামিং ডিনারে অংশ নেবেন।

আগামীকাল মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাকার্তা কনভেনশন সেন্টারে অ্যাসেম্বলি হল-৩-এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি সম্মেলনের ‘অ্যাডপশন অব দ্য এজেন্ডা অ্যান্ড প্রোগ্রাম অব ওয়ার্ক’ বিষয়ক ওপেনিং অধিবেশনে যোগ দেবেন।

উদ্বোধনী অধিবেশনের পরে দুটি অধিবেশন অনুষ্ঠিত হবে। একটি সম্মেলনের প্রতিবেদনগুলোর সারসংক্ষেপ অধিবেশন এবং অপরটি ‘এডপশন অ্যান্ড সাইনিং অব আউটকাম ডকুমেন্ট অব সামিট’। বাংলাদেশের প্রধানমন্ত্রী দুটি অধিবেশনেই যোগ দেবেন। একটি ডিবেট অধিবেশনেও যোগ দেবেন। তিনি সম্মেলনের সমাপনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

তিন দিনের সফর শেষে আগামী বুধবার শেখ হাসিনা স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি একই দিন বিকেলে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:৪৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭