ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

দ্রব্যমূল্য অচিরেই নিয়ন্ত্রণে চলে আসবে: সালমান এফ রহমান

  • আপডেট সময় : ০৭:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • / 279
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘দেশের বাজারে কিছু পণ্যের দাম অযৌক্তিভাবে বেড়ে গেছে। সরকারের হস্থক্ষেপে এরই মধ্যে কয়েকটি পণ্যের দাম কমেছে। অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয় এবং সংস্থাসমূহের সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করছে। আশা করছি অচিরেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে আসবে।’
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এই মুহূর্তে রেমিট্যান্স এবং রপ্তানি বাড়ানো গেলে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনা সহজ হবে। তিনি বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি ডলার সংকট কেটে যাবে।
উপদেষ্টা জানান, চামড়া ও পাটজাত পণ্যের রপ্তানিকে গুরুত্ব দিয়ে এই দুই খাতে সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গার্মেন্টস শিল্পের মতো অন্য খাতকেও একই সুবিধা দিলে রপ্তানি বাড়বে বলে বিশ্বাস করি।
গ্যাস সংকট নিয়ে তিনি বলেন, এখন যেটা হয়েছে সেটা সাময়িক। কিছুদিন আগেও এলএনজি কেনা হয়েছে। আর ভবিষ্যতের জন্য ভালো খবর হচ্ছে অনেক নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ভোলাতে আগে আমরা গ্যাস পেয়েছি, এখন শেভরন পেয়েছে, পেট্রোবাংলাও পেয়েছে।
উপদেষ্টা বলেন, গার্মেন্টস পণ্য রপ্তানি প্রথমে ছোট আকারে শুরু হয়েছিল। ফার্নিচার, ফ্রিজ, এয়ার কন্ডিশনারও এখন বাইরে রপ্তানি হচ্ছে। আমরা আগে কল্পনাও করিনি যে, বাংলাদেশ এতকিছু রপ্তানি করতে পারবে। আমাদের রপ্তানি বহুমুখী হয়েছে, কিন্তু পরিমাণটা বাড়ছে না। প্রধানমন্ত্রী বলেছেন, গার্মেন্টসকে যে সুবিধা দেওয়া হয়েছে অন্য খাতকেও যদি একই সুবিধা দেওয়া হয় তাহলে রপ্তানি বহুমুখী করা সহজ হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ্রব্যমূল্য অচিরেই নিয়ন্ত্রণে চলে আসবে: সালমান এফ রহমান

আপডেট সময় : ০৭:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪