ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ

নন্দিত গীতিকবি মিলন খানের জন্মদিন আজ

  • আপডেট সময় : ০৭:৪৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • / 204
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ

সময়টা ১৯৮৮। ‘ময়না’ তখন তুমুল জনপ্রিয়। এই ‘ময়না’ হচ্ছে প্রয়াত কন্ঠশিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম হিট গান। অসাধারণ ছন্দময় গানটি লিখেছিলেন নন্দিত গীতিকবি মিলন খান। আর এই ‘ময়না’ দিয়েই বাংলাদেশের সঙ্গীত জগতে গীতিকবি মিলন খানের পথচলা শুরু।

এরপর আরও কতো কতো গান যে তিনি উপহার দিয়েছেন, সেই তালিকা অনেক দীর্ঘ। জন্ম থেকেই পদ্মা মেঘনার মিলনরেখায় প্রমত্ত ঢেউয়ের খেলা দেখেছেন মিলন, দেখেছেন ডাকাতিয়ার নিরবধি বয়ে চলা। পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার শহর চাঁদপুরেই তার জন্ম এবং বেড়ে ওঠা। চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাসান আলী স্কুল থেকে এসএসএসি, উচ্চ মাধ্যমিক পড়েছেন চাঁদপুর কলেজে। এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে বিএসসি (এজি) সম্মান পাস করেন। তারপর ঢাকার ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এমবিএ (মার্কেটিং)। পাস করার পর প্রথম চাকরি চাঁদপুরের আশেক আলী খান কলেজে, প্রভাষক (কৃষি) হিসেবে। ১৯৯৫ থেকে তিন বছর শিক্ষকতা করেছেন। ১৯৯৮ থেকে পুরোপুরি মন দেন লেখালেখিতে, গানের ভূবনে।

২০০২ থেকে ২০০৭ সালের মার্চ পর্যন্ত এটিএন মিউজিকে জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেছেন। ২০০৮ থেকে ২০১১ এই আড়াই বছর শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বিজনেস ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি ছিলেন। এ পর্যন্ত সহস্রাধিক গান রচনা করেছেন তিনি। অডিও, রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্র- সবখানেই তার পদচারণা। দেশবরেণ্য প্রায় সব শিল্পী তার লেখা গান গেয়েছেন।

তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে-ময়না (আইয়ুব বাচ্চু), ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি, পাথর কালো রাত, তুমি নীলাকাশ, গাছের পাতার মতো (তপন চৌধুরী), সাদা কাগজের পাতায় পাতায় লিখে, এই সেই বুকের জমিন (শুভ্র দেব), বিরহী প্রহর, নিতাইগঞ্জে জমছে মেলা ( ডলি সায়ন্তনী), মেঘের পালকি, ভুল গাঙে, বড়ো কঠিন এ দুনিয়া (সৈয়দ আবদুল হাদী), সাদা কাফনে আমাকে জড়াতে পারবে, আকাশ থেকে চেয়ে নিবো চাঁদের নীল টিপ ( রবি চৌধুরী), নীল জোনাকি, ভুলে যাও বন্ধু ( এন্ড্রু কিশোর), কারো কথাতে তুমি কান দিওনা মেয়ে, আমার স্বপ্নের নায়িকা তুমি ( আসিফ আকবর), সূর্যের আগুনে পুড়িনি আমি, গতকাল ও জানতাম তুমি শুধু আমার ( মনির খান) এবং আজ আকাশের মন ভালো নেই, কোনো অভিযোগ ছিলো না আমার, জীবন আমার নাটকের মতোন, ফুলে ফুলে সাজিয়ে দিও আমার চতুর্দোলা, আমি আমার দুঃখগুলো কোন ব্যাংকে দিবো জমা (এস ডি রুবেল) সম্প্রতি ব্যাপক জনপ্রিয় হয়েছে মিলন খানের লিখা, মেঘনা পারে যাবো নারে, গাইবো না আর গান। আজ তার জন্মদিন। নন্দিত এই গীতিকবিকে জন্মদিনের শুভেচ্ছা।

নিউজটি শেয়ার করুন

নন্দিত গীতিকবি মিলন খানের জন্মদিন আজ

আপডেট সময় : ০৭:৪৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪