ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বৈসাবির ২য় দিনে পাহাড়ে মুল বিজু উৎসব শুরু

  • আপডেট সময় : ০৩:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
  • / 377
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাহাড়ে আজ শনিবার বৈসাবির ২য় দিন মুল বিজু উৎসব পালিত হচ্ছে। পাহাড়ীদের প্রতিটি ঘরে ঘরে চলছে শতাধিক প্রজাতির পাহাড়ী ঐতিহ্যবাহী সবজির সংমিশ্রনে তৈরী করা পাজন তরকারী। ঐতিহ্যবাহী পাজন দিয়ে আজ অতিথিদের আপ্যায়ন করা হচ্ছে।
বাংলা বছরের শেষ দুইদিন ও নতুন বছরের প্রথম দিনকে ফুল বিজু, দ্বিতীয় দিন মূল বিজু ও শেষ দিন গোজ্যেপোজ্যে নামে পালন করা হয়।
পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে পাহাড়ে এখন চলছে সাজ সাজ রব। উৎসবমুখর পরিবেশে চলছে নানা আয়োজন।
বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু ও চাংক্রান উৎসব ঘিরে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়িরা মিলিত হচ্ছে মিলনমেলায়। প্রাণের এ উৎসবে রং লেগেছে সব বয়সের মানুষের মনে।
গতকাল ফুল বিজুর দিনে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বৈসাবির সূচনা করা হয়। আজ বৈসাবির ২য় দিন মুল বিজু উৎসব এবং আগামীকাল বৈসাবির ৩য় দিন অনুষ্ঠিত হবে পাহাড়ীদের গইজ্জ্যা পইজ্জ্যা অনুষ্ঠান।
আগামী ১৬ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী সাংগ্রাই জলোৎসবের মধ্য দিয়ে পাহাড়ের বৈসাবি উৎসবের সমাপ্তি ঘটবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৈসাবির ২য় দিনে পাহাড়ে মুল বিজু উৎসব শুরু

আপডেট সময় : ০৩:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪