ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মায়ের মৃত্যুর ভয়াবহ ছবি আঁকল মেয়ে

  • আপডেট সময় : ১২:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭
  • / 328
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়ক দুর্ঘটনায় মা ও ভাইয়ের মৃত্যুর ভয়াবহ দৃশ্য নিজের আঁকা ছবিতে ফুটিয়ে তুলেছে সৌদি আরবের এক কিশোরী।

১৬ বছর বয়সী এই কিশোরীর নাম সামিরা। সে সৌদির জাজান প্রদেশের নামরাহ গ্রামের বাসিন্দা।

সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে সামিরা জানায়, তার স্কুলের ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য পুরো এক সপ্তাহ খেটে মায়ের মৃত্যুর ছবিটি এঁকেছে সে।

সামিরা তৃতীয় শ্রেণীর ছাত্রী। মায়ের মৃত্যুতে এতিম হয়ে এখন বোনদের সঙ্গে বাস করছে সে।

সামিরার বড় বোন আল আরাবিয়াকে বলেন, মায়ের মৃত্যুর কারণে বোনকে দেখাশোনা করতে গিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে।

তিনি জানান, বোনদের লালন পালনের জন্য নিজ গ্রামে প্রয়োজনীয় আয় করার কাজ পাননি তিনি। এ কারণে তাকে আরেকটি শহরে কাজ নিতে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মায়ের মৃত্যুর ভয়াবহ ছবি আঁকল মেয়ে

আপডেট সময় : ১২:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭