ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হৃদ্‌রোগীদের জরুরি চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স

মায়ের মৃত্যুর ভয়াবহ ছবি আঁকল মেয়ে

  • আপডেট সময় : ১২:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭
  • / 343
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়ক দুর্ঘটনায় মা ও ভাইয়ের মৃত্যুর ভয়াবহ দৃশ্য নিজের আঁকা ছবিতে ফুটিয়ে তুলেছে সৌদি আরবের এক কিশোরী।

১৬ বছর বয়সী এই কিশোরীর নাম সামিরা। সে সৌদির জাজান প্রদেশের নামরাহ গ্রামের বাসিন্দা।

সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে সামিরা জানায়, তার স্কুলের ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য পুরো এক সপ্তাহ খেটে মায়ের মৃত্যুর ছবিটি এঁকেছে সে।

সামিরা তৃতীয় শ্রেণীর ছাত্রী। মায়ের মৃত্যুতে এতিম হয়ে এখন বোনদের সঙ্গে বাস করছে সে।

সামিরার বড় বোন আল আরাবিয়াকে বলেন, মায়ের মৃত্যুর কারণে বোনকে দেখাশোনা করতে গিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে।

তিনি জানান, বোনদের লালন পালনের জন্য নিজ গ্রামে প্রয়োজনীয় আয় করার কাজ পাননি তিনি। এ কারণে তাকে আরেকটি শহরে কাজ নিতে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মায়ের মৃত্যুর ভয়াবহ ছবি আঁকল মেয়ে

আপডেট সময় : ১২:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭