ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক

বাচসাসের কর্মকান্ডে মুগ্ধ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত

  • আপডেট সময় : ০৮:৪৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • / 201
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ চলচ্চিত্র, বিনোদন ও সাংস্কৃতিক সাংবাদিকদের ৫৬ বছরের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

সভার শুরুতে সম্প্রতি এফডিসিতে অনাঙ্ক্ষিত ঘটে যাওয়া ঘটনা বাচসাস-এর নেতৃত্বে সমাধান হওয়ায় সাধুবাদ জানান তিনি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে জন্য বাচসাসকে সুদৃষ্টি রাখতে বলেছেন তিনি মঙ্গলবার (০৭ মে) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় বাচসাস সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ বেশকিছু প্রস্তাবনা ও পরিকল্পনা লিখিত আকারে কমিটির পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর কাছে তুলে দেন। চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাচসাস’র ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে আলী আরাফাত বলেন, বাচসাস ঐতিহ্যবাহী একটি সংগঠন। জেনেছি সম্প্রতি বাচসাস ‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠক করেছে। এটি সময়োপযোগী পদক্ষেপ। ভবিষ্যতে চলচ্চিত্রের উন্নয়নে বাচসাসকে পাশে থাকার আহ্বান করব।

অনুদান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, স্বচ্ছতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই করা হবে। অনুদানে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সরকার আরও পেশাদারিত্ব নিশ্চিত করতে চায়। স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় যাতে চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান প্রদান করা হয়, সে ব্যাপারে সরকার সচেষ্ট।

এসময় আরও উপস্থিত ছিলেন বাচসাস’র সহ-সভাপতি অনজন রহমান, সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আনজুমান আরা শিল্পী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইরানি বিশ্বাস, দপ্তর সম্পাদক আহমেদ তেপান্তর, নির্বাহী সদস্য রুহুল আমিন ভূঁইয়া , অলোকচিত্রী শাকিল হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাচসাসের কর্মকান্ডে মুগ্ধ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত

আপডেট সময় : ০৮:৪৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪