ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক

ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটির কনসালটেশন সভা উদ্বোধন করলেন স্পিকার

  • আপডেট সময় : ১১:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • / 247
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ জাতীয় সংসদের শপথকক্ষে জাতীয় সংসদ সচিবালয়ের অনুকূলে অর্থ বিভাগের এসপিএফএমএস কর্মসূচির আওতায় ইউরোপীয় ইউনিয়নের কারিগরী সহযোগিতায় ‘স্ট্রেনদেনিং অ্যাকটিভিটিস অফ ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটিস’ শীর্ষক কনসালটেশন সভার উদ্বোধন করেছেন।
এই সেশনে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।
সূচনা বক্তব্য প্রদান করেন ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের হেড অফ সেক্টর এনরিকো লরেঞ্জো এবং প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউরোপীয় ইউনিয়নের কী এক্সপার্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহম্মেদ এমপি, সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদ এমপি এবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন।
সভায় ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যগণ মতবিনিময় করেন।
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেন, জাতীয় সংসদকে আরো বেশি কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, সংসদ সদস্যদের সংসদে কার্যকর ভূমিকা রাখার জন্য আইন ও সংসদ বিষয়ে বিশেষজ্ঞ লোকবলের প্রয়োজন রয়েছে।
জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেন এমপি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি টিপু মুনশি এমপি, লতিফ সিদ্দিকী এমপি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই সেশনে উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটির কনসালটেশন সভা উদ্বোধন করলেন স্পিকার

আপডেট সময় : ১১:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪