ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

  • আপডেট সময় : ০৪:০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • / 229
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। পাসের হার ও জিপিএ ফাইভে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চলতি বছর সব শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৫৯ হাজার ৪৭ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। এছাড়া ছাত্রদের চেয়ে ১৫ হাজার ৪২৩ বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯২ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৬ শতাংশ, সিলেটে ৭৩ দশমিক ০৪ শতাংশ, ময়মনসিংহে ৮৪ দশমিক ৯৭ শতাংশ ও যশোরে ৯২ দশমিক ৩২ শতাংশ। আর মাদরাসা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ এবং কারিগরিতে পাসের হার ৮১.৩৮ শতাংশ।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ছয় হাজার ৩৯৪ জন। এর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৪৫ হাজার ৬৭৮ জন। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬৩ হাজার ৮৪৫ শিক্ষার্থী।

মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ছিল দুই লাখ ৮৪ হাজার ৬৬৫ জন। এর মধ্যে পাস করেছে দুই লাখ ২৬ হাজার ৭৫৪ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ২০৬ জন। কারিগরি বোর্ডের মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ২২ হাজার ৫৩৮ জন। এর মধ্যে পাস করেছে ৯৯ হাজার ৭২১ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৭৮ জন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

আপডেট সময় : ০৪:০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪