ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সেন্সর বোর্ড গঠন, ষষ্ঠবারের মতো অরুণা!

  • আপডেট সময় : ০১:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

দেশে নির্মিত চলচ্চিত্র পর্যবেক্ষণ ও মুক্তির সনদ দেওয়ার জন্য সেন্সর বোর্ডের নতুন কমিটি ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে সর্বাধিক অভিনয় শিল্পীদের প্রাধান্য দিয়ে বোর্ড গঠন করা হয়েছে। রবিবার (১২ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটির সদস্যদের নাম প্রকাশ করেছে মন্ত্রণালয়। যেখানে চেয়ারম্যান হিসেবে থাকছেন তথ্য সচিব। এর বাইরে আরও ১৪ জন সদস্য রয়েছেন। যাদের মধ্যে পূর্ণিমাসহ পাঁচজন অভিনয় শিল্পী। অপরদিকে টানা ষষ্ঠবারের মতো নাম এসেছে অরুণা বিশ্বাসের!

অন্যান্য অভিনয় শিল্পীরা হলেন, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, সুজাতা আজিম। নির্মাতা হিসেবে বোর্ডে জায়গা পেয়েছেন কাজী হায়াৎ, জাহাঙ্গীর আলম এবং প্রযোজক হিসেবে এই নিয়ে পঞ্চমবার সদস্য হলেন খোরশেদ আলম খসরু।

নতুন কমিটিতেও বরাবরের মতো আছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক (নুজহাত ইয়াসমিন) ও সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় থেকে ছয়জন প্রতিনিধিও থাকছেন সদস্য হিসেবে।

প্রসঙ্গত, সিনেমা থেকে প্রায় দূরে সরে গেছেন পূর্ণিমা। এখন পরিবার নিয়েই তার ব্যস্ততা। তবে মাঝে মধ্যে শোবিজ সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে। এর বাইরে ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমার কাজ সেরে রেখেছেন। যদিও সেগুলোর মুক্তির কোনও স্পষ্ট বার্তা অনেক দিন ধরেও পাওয়া যাচ্ছে না।

পূর্ণিমাকে সর্বশেষ দেখা গেছে গত রোজার ঈদে মুক্তি পাওয়া ‘আহারে জীবন’ সিনেমায়। ছটকু আহমেদ নির্মিত ছবিটি অবশ্য দর্শকের মন দূরের কথা, নাগালও ছুঁতে পারেনি। ছবিতে পূর্ণিমার সঙ্গে আছেন ফেরদৌস আহমেদ।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেন্সর বোর্ড গঠন, ষষ্ঠবারের মতো অরুণা!

আপডেট সময় : ০১:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪