ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

রবীন্দ্রনাথের ছোটগল্পের অনুপ্রেরণায় ‘দেনা পাওনা’

  • আপডেট সময় : ০২:৩৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • / 159
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে দীর্ঘ ধারাবাহিক ‘দেনা পাওনা’। এর চিত্রনাট্য রচনা করেছেন আহমেদ খান হীরক এবং আফিফা মোহসিনা অরণি।

সংলাপ রচনা করেছেন অলভী সরকার। নাটকটি নির্মাণ করেছেন গোলাম মুক্তাদির।

নাটকটি প্রচার উপলক্ষে সোমবার সন্ধ্যায় দীপ্ত টিভির প্রাঙ্গণে হয়ে গেল সূচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক ড. পারভীন হাসান, সিইও ফুয়াদ চৌধুরী, হেড অফ প্রোগাম এজাজ উদ্দিন শান্ত, পরিচালক গোলাম মুক্তাদির, দেনা পাওনা নাটকের অভিনয় শিল্পীগণ।

নাটকের গল্পে দেখা যাবে, উচ্চশিক্ষিত টগবগে তরুণ ইরফান। অন্যদিকে, শিক্ষিত, মার্জিত, ঝলমলে তরুণী পারমিতা। দুজনেই চায়, তাদের নিখাদ প্রেম, আনুষ্ঠানিক পরিণতি পাক। বিয়ে করে আজীবন একসঙ্গে থাকার স্বপ্ন দেখে তারা। কিন্তু, দুই পরিবারের আর্থসামাজিক দুরত্ব অনেক।

এই বিভেদ, ইরফান- পারমিতার স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায়। অনেক বাধা ডিঙিয়ে, ইরফান কি পারবে যোগ্য নারীকে যথার্থ মর্যাদা দিতে? পরিবার, প্রেম, আত্মসম্মান- এই সবকিছুর মোকাবেলা করতে গিয়ে, কোন লড়াইয়ে নামতে হয় পারমিতাকে? আধুনিক সময়ে, কোন ছদ্মরূপে, বারবার ফিরে আসে যৌতুক প্রথা? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আসছে ‘দেনা পাওনা’।

শনিবার (১৮ মে) থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত ১০টা ৩০মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হবে নাটকটি। এছাড়াও দীপ্ত টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে প্রচারিত হবে ‘দেনা পাওনা’।

এই নাটকে অভিনয়ে রয়েছেন তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান, শাহাদাত হোসেন, মনির আহমেদ শাকিলের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীগণ। এছাড়াও থাকছে একঝাঁক মেধাবী ও প্রতিশ্রুতিশীল নতুন মুখ। যাদের মধ্যে আছেন তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ, শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান, সাজ্জাদ হোসেন প্রমুখ। নাটকটির লাইন প্রোডিওসার হিসেবে আছেন লুৎফুন নাহার মৌসুমী।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রবীন্দ্রনাথের ছোটগল্পের অনুপ্রেরণায় ‘দেনা পাওনা’

আপডেট সময় : ০২:৩৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪