ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক

টেক্সাসে প্রবল বর্ষণে ৪ জনের প্রাণহানি

  • আপডেট সময় : ১২:৫০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • / 206
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় টেক্সাস রাজ্যে বৃহস্পতিবার ঘণ্টায় সর্বোচ্চ ১শ’ মাইল বেগে বয়ে চলা বাতাসসহ প্রবল বর্ষণে ৪ জন প্রাণ হারিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও ফুটেজে এবং বিভিন্ন ছবিতে দেখা যায়, প্রচন্ড বাতাসে উড়ে যাওয়া জানালার কাঁচের ভাঙ্গা টুকরোয় হিউস্টনের রাস্তাগুলো ঢাকা পড়েছে। এদিকে জাতীয় আবহাওয়া অফিস ‘প্রচন্ড’ বজ্রঝড় এবং সম্ভাব্য টর্নেডো সম্পর্কে সতর্ক করে দিয়েছে।
এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বহু গাছ ভেঙ্গে পড়ায় এবং বিদ্যুত লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় হিউস্টনের প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে। টেক্সাসের মেয়র বলেছেন, ঝড়বৃষ্টিতে ৪ জন মারা গেছে।
মেয়র জন হুইটমায়ার সাংবাদিকদের বলেন, দুর্যোগে অনেক মানুষ তাদের গাড়ির ভিতরে অটকা পড়ে। তবে সেখানের পরিস্থিতির ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
তিনি আরো বলেন, এ সময় প্রতি ঘণ্টায় ৮০ থেকে সর্বোচ্চ ১শ’ মাইল বেগে বাতাস বয়ে যায়।
হুইটমায়ার বাসিন্দাদের হিউস্টনের মধ্যাঞ্চল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। তিনি আরো বলেন, এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শুক্রবার পাবলিক স্কুলগুলো বন্ধ থাকবে এবং অফিসের জন্য একেবারে অত্যাবশ্যকীয় নয় এমন কর্মীদেরও বাড়িতে থাকতে বলা হয়েছে।
হিউস্টন হল যুক্তরাষ্ট্রের চতুর্থ সর্বাধিক জনবহুল শহর। সেখানের জনসংখ্যা প্রায় ২৩ লাখ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেক্সাসে প্রবল বর্ষণে ৪ জনের প্রাণহানি

আপডেট সময় : ১২:৫০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪