ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

মুক্তি পেল আসিফ-অনুরাধার গান

  • আপডেট সময় : ০৪:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • / 175
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক
‘চিরদিনের জীবন সঙ্গিনী’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী পদ্মশ্রী অনুরাধা পাড়োয়াল। এবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের কমিটি হলে মুক্তি পেল এই গানটি।

শুধু তাই নয়, প্রথম কোনো বাংলাদেশি গায়কের গান এখান থেকে উন্মুক্ত হলো।
এর প্রতিক্রিয়ায় গায়ক আসিফ আকবর বলেন, যে বয়সে মানুষ গান থেকে সরে যায়, সে বয়সে আমি বলিউডে গান শুরু করেছি। আমার ডেডিকেশন লেভেল আলাদা। আমি যখন কাজ করি কাজটা সিরিয়াসলি করি। মিউজিক্যাল জার্নিতে প্রত্যেকটা সফলতা আমার জন্য জরুরি। অতীতে যা হয়েছে ভবিষ্যতে যা হবে সেগুলো আমাকে আরো সামনের দিকে নিয়ে যাবে।

জানা যায়, ১৫ মে সন্ধ্যায় ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের ১২ নম্বর কমিটি হলে দুই শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে গানটি অবমুক্ত করা হয়। মঞ্চে অতিথির আসনে বসে তা অবলোকন করেন আসিফ আকবর ও অনুরাধা পাড়োয়াল, লর্ড তারিক আহমেদসহ ব্রিটিশ এশিয়ান কমিউনিটির বিশিষ্টজনরা।

ব্রিটিশ পার্লামেন্টের এমপি সীমা মনোত্রা সংগীতশিল্পী ও সংগীত পরিচালক রাজা কাশেফ ও সংগীত শিল্পী রুবাইয়াত জাহান অনুষ্ঠানটি আয়োজন করেন।

অনুষ্ঠানে উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী পদ্মশ্রী অনুরাধা পাড়োয়াল বলেন, দুই দেশের সংস্কৃতির সমন্বয় একটি চমৎকার ব্যাপার। আমি এ দিনটি জন্য অপেক্ষায় ছিলাম। আমি বাংলায় গান করতে পেরে খুব খুশি। আমার বিশ্বাস এটি খুব জনপ্রিয় হবে।

অনুষ্ঠানটির আয়োজক রাজা কাশেফ বলেন, দুই দেশের সহযোগিতায় গানটি নির্মাণ করতে পেরে আনন্দ লাগছে। এটি একটি ঐতিহাসিক ব্যাপার। আসিফ ভাইয়ের প্রতি ভালোবাসা থেকে আমরা সব করেছি।

কবির বকুলের লেখা গানটিতে সুর ও সংগীত করেছেন রাজা কাশেফ। মেলোডিয়াস ডুয়েট এই গানটির ভিডিও পরিচালক সৌমিত্র ঘোষ ইমন। ভারতীয় সংগীতের কিংবদন্তি এ আর রাহমান স্টুডিও, যশরাজ ফিল্ম স্টুডিওতে গানটির রেকর্ডিং ও হাউস অব কমন্সে অনুষ্ঠান সব কিছু ব্যবস্থাপনা করেছেন রাজা কাশেফ ও রুবাইয়াত জাহান। পেট্যামের স্পন্সরে করা গানটির ভিডিওতে আছেন আসিফ আকবর ও সাবাহ বশির।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুক্তি পেল আসিফ-অনুরাধার গান

আপডেট সময় : ০৪:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪