ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক

আফগানিস্তানে গুলিতে তিন স্প্যানিশ ও তিন আফগান নিহত

  • আপডেট সময় : ১১:১৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় বামিয়ান নগরীতে সফরকালে গুলিবিদ্ধ তিন স্প্যানিশ পর্যটক ও তিন আফগান নিহত হয়েছে। তাদের মৃতদেহসহ একাধিক আহত ব্যক্তিকে রাজধানীতে স্থানান্তর করা হয়েছে। শনিবার তালেবান সরকার এ কথা জানায়। খবর এএফপি’র।
শুক্রবার সন্ধ্যায় রাজধানী কাবুল থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরবর্তী নগরীর একটি বাজারের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের ওপর গুলি চালানো হয়।
সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি এএফপি’কে বলেন, সব মৃতদেহ কাবুলে স্থানান্তর করে ফরেনসিক বিভাগে রাখা হয়েছে এবং আহতরাও কাবুলে রয়েছেন। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এএফপি’কে বলেন, নিহত ও আহত উভয়ের মধ্যেই নারী রয়েছে।’
কানি জানান, আহত আটজনের মধ্যে চারজন বিদেশী, একজন বয়স্ক বিদেশী নারীর অবস্থা খুব একটা স্থিতিশীল না। দুই আফগান বেসামরিক ও একজন তালেবান সদস্যসহ নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
শুক্রবার স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, নিহতদের মধ্যে তিনজন স্প্যানিশ পর্যটক ছিলেন ও অপর অন্তত এক স্প্যানিশ নাগরিক আহত হয়েছে।
হাসপাতালের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, আহতরা নরওয়ে, অস্ট্রেলিয়া, লিথুানিয়া ও স্পেনের নাগরিক।
সাত সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন আহত হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আফগানিস্তানে গুলিতে তিন স্প্যানিশ ও তিন আফগান নিহত

আপডেট সময় : ১১:১৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪