ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক

নুসিরাতে ইসরাইলি হামলায় ২০ জন নিহত

  • আপডেট সময় : ০৫:৩২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রোববার ফিলিস্তিনের মধ্যাঞ্চলে অবস্থিত শরণার্থী শিবিরের একটি বাড়ি লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় ২০ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।
আল-আকসা মর্টিয়ার্স হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়, ‘গাজার মধ্যাঞ্চলে আল-নুসিরাত শরণার্থী শিবিরে হাসান পরিবারের একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইল বিমান হামলার পর আমরা ২০ জনের লাশ পেয়েছি।’
এ ঘটনায় আহত অবস্থায় আরো বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় ভোর ৩টার দিকে সেখানে এ বিমান হামলা চালানো হয়। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা খবরটি যাচাই করছে।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানায়, আহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। উদ্ধার কর্মীরা ধ্বংসস্তুপের ভিতর আটকে পড়া নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।
মে মাসের গোড়ার দিকে ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরকে কেন্দ্র করে সামরিক অভিযান শুরু করার পর থেকে নুসরাত শিবিরে প্রচ- যুদ্ধ এবং ইসরাইলি বোমা হামলার খবর পাওয়া গেছে।
গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শিবিরেও গত কয়েকদিন ধরেই ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরাইলি সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, সেখানে আরো কয়েকটি ঘরবাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নুসিরাতে ইসরাইলি হামলায় ২০ জন নিহত

আপডেট সময় : ০৫:৩২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪