ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

‘আফসোস’ দিয়ে নতুন নাট্যদলের আবির্ভাব

  • আপডেট সময় : ০৬:২৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • / 196
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

ঢাকার থিয়েটার আঙিনায় নতুন নাট্যদলের আবির্ভাব। নাম ‘সৃজন-নাট’। নবগঠিত এই দলের যাত্রা হচ্ছে ‘আফসোস’ দিয়ে! হ্যাঁ, তাদের প্রথম নাটক ‘আফসোসের শহর’; যেটা মঞ্চস্থ হতে যাচ্ছে আগামী ২৩ মে।

নাটকটি নিয়ে দলটির সমন্বিত ভাবনা এরকম, ‘যুদ্ধ আর ধর্ষণের রক্তস্নাত পৃথিবীতে মানুষ যখন নীরবতার সংস্কৃতিকে নির্ভর করে বালিতে মুখ গুঁজে থাকে আর ভালো থাকার অভিনয় করে সভ্যতার তারিফ গায়, তখন নিজেদেরকে যে প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন, সেই প্রশ্নের নাটক এটি।’

তারা জানালেন, এই নাটকে প্রচলিত অর্থে কোনও গল্প নেই। ১৯৪৭-এর দাঙ্গার প্রেক্ষাপটে উর্দু সাহিত্যিক ইন্তেজার হোসাইন একটা গল্প লিখেছিলেন, সেটাকে মূখ্য রেখে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে ‘সৃজন-নাট’। সালেহ ফুয়াদের বাংলা অনুবাদ থেকে কাব্যনাটক রচনা করেছেন নজরুল সৈয়দ। এর পরিকল্পনা আর নির্দেশনায়ও আছেন তিনি।

নজরুল সৈয়দ বলেন, “এই নাটক দেখে যদি দর্শক বিনোদিত হয়, সে ক্ষেত্রে নাটকটা সম্পূর্ণ ব্যর্থ। যদি খোরাক দেয় কোনও চিন্তার, যদি নিজেকে নতুন করে ভাবতে সহায়তা করে, তা-ই ‘আফসোসের শহর’র সার্থকতা। এই নাটক অপ্রাপ্তমনস্ক ও বিনোদন প্রত্যাশীদের জন্য ক্ষতিকর।”

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বন্ধন সাহা, পলক চক্রবর্তী, রিফাত আরা জুঁই, মিডিয়া আশাক্রা ও সুমন আহমেদ রানা। নির্দেশনায় সহযোগিতা করেছেন সমর কান্তি সিংহ। আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস। মঞ্চ ও সংগীত পরিকল্পনায় নজরুল সৈয়দ। পোশাক পরিকল্পনায় মিডিয়া আশাক্রা। চলন ও দেহ বিন্যাস পরিকল্পনায় বন্ধন সাহা। প্রচার প্রকাশনা ও সার্বিক দায়িত্বে মনিফা মুস্তাফিজ মন ও এস মুনতাহা মুন। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় প্রদর্শনীটির সহযোগিতায় থাকছে সিগনেট কমিউনিকেশন লিমিটেড।

আগামী ২৩ মে (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হবে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘আফসোস’ দিয়ে নতুন নাট্যদলের আবির্ভাব

আপডেট সময় : ০৬:২৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪