ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

নিপুণের ‘শাস্তি চেয়ে’ এফডিসিতে মিছিল

  • আপডেট সময় : ০৬:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক
জটলা বেঁধেছেন অভিনয়শিল্পীরা। হাতে বড় ব্যানার, মুখে স্লোগান। কোনও সিনেমার শুটিং নয়, বাস্তবেই এমন দৃশ্য দেখা গেলো চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) আঙিনায়। যেটার মূলে রয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। মিছিলরত শিল্পীদের দাবি—চিত্রনায়িকা নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সদস্যবৃন্দের ব্যানারে এই মিছিল বুধবার (২২ মে) বিকালে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন নানা বয়সী অভিনয়শিল্পীরা। মিছিলের ব্যানারে নিপুণের দুটি ছবি যুক্ত করা হয়েছে, যেগুলোতে জুতার মালা পরানো! আর লেখা হয়েছে, ‘শিল্প ও শিল্পীর সম্মান নষ্টকারী নির্লজ্জ বেহায়া নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এই ঘটনার সূত্রপাত হয়েছে নিপুণের করা একটি রিট থেকে। গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন। এতে নিরঙ্কুশ জয় পায় মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল প্যানেল। সাধারণ সম্পাদক পদে ডিপজলের কাছে পরাজিত হন নিপুণ।

ফলাফল ঘোষণার পর বিজয়ীদের মালা পরিয়ে বরণ করে নেন এই নায়িকা। কিন্তু এক মাস পর সম্প্রতি হাই কোর্টে রিট করেছেন নিপুণ। তার অভিযোগ, নির্বাচনে অনিয়ম হয়েছে। সেই রিটের সূত্রে সমিতির সাধারণ সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মূলত এরপরই শুরু হয়েছে পাল্টাপাল্টি মন্তব্য।

মিছিলে অংশ নেওয়া শিল্পীদের দাবি, তারা সাধারণ সম্পাদক পদে ডিপজলকেই চান। নিপুণের উদ্দেশে অভিনেত্রী রেবেকা বলেন, ‘এত সুন্দর একটা নির্বাচন হয়েছে। এরপরও আবার নতুন করে নিপুণ এই ধরণের খেলা খেলতে পারো না। তোমার কাছ থেকে আমরা এটা আশা করি না।’

মিছিলের সামনে থাকা আরেক অভিনেত্রীর ভাষ্য, ‘ডিপজল ভাই সবসময় শিল্পীদের বিপদে পাশে থাকেন। আর নিপুণকে অনুরোধ করবো, তুমি এসব নোংরামি বন্ধ করো। ডিপজল ভাইয়ের মতো একজন মানুষের মানহানি করো না। আমাদের সম্মান নিয়ে আর তুমি খেলো না। শিল্পীদের স্বার্থেই ডিপজল ভাইকে দরকার।’

এদিকে বুধবার (২২ মে) বিকালে চলচ্চিত্রের ১৮ সংগঠনের নেতারা বৈঠকে বসবেন বলে জানা গেছে। সেখানে তারা চলমান এই সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। গুঞ্জন রয়েছে, নিপুণকে নিষিদ্ধ করাও হতে পারে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিপুণের ‘শাস্তি চেয়ে’ এফডিসিতে মিছিল

আপডেট সময় : ০৬:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪