ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

দেশে মুক্তি পাবে ‘ম্যাড ম্যাক্স’

  • আপডেট সময় : ০৬:৫৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক
‘ম্যাড ম্যাক্স’-এর ইতিহাস চার দশকের। ১৯৭৯ সালে মুক্তি পায় প্রথম সিনেমা।

এরপর একে একে আসে ‘ম্যাড ম্যাক্স টু’ (১৯৮১), ‘ম্যাড ম্যাক্স বিয়ন্ড থ্যান্ডারডোম’ (১৯৮৫) এবং সবশেষ ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ (২০১৫)।

প্রথম তিন সিনেমায় মেল গিবসন নাম ভূমিকায় অভিনয় করেন। ‘ফিউরি রোড’-এ এসে যুক্ত হন টম হার্ডি, তার সঙ্গে ছিলেন চার্লিজ থেরন। দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছে জর্জ মিলারের কাঙ্ক্ষিত সাই-ফাই থ্রিলার ‘ম্যাড ম্যাক্স’। এবারের সিনেমার নাম ‘ফিউরিওসা: অ্যা ম্যাড ম্যাক্স সাগা’।

৯ বছর আগে মুক্তি পাওয়া ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ এর প্রিক্যুয়েল এটি। এক তরুণী ফিউরিওসাকে ঘিরে সিনেমাটি আবর্তিত হবে, যাকে গ্রিন প্লেস অব মেনি মাদারস থেকে ফেলে দেওয়া হয়েছে এক ভয়ংকর নারকীয় জগতে। পৃথিবীতে পরিবেশ বিপর্যয় নেমে আসার পর অল্প বয়সী মেয়ে ফিউরিওসাকে ছিনিয়ে নিয়ে যায় লুটেরা বাহিনী। কিন্তু সে হাল ছাড়ে না। বিপজ্জনক শত্রুদের বিপক্ষে অসীম সাহসের সঙ্গে লড়াই করে। তার ঘরে ফেরার রুদ্ধশ্বাস সংগ্রামের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘ফিউরিওসা: অ্যা ম্যাড ম্যাক্স সাগা’।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। রুদ্ধশ্বাস অ্যাকশনে ভরপুর চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখে দর্শকরা টানা ছয় মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন।

গত ১৫ মে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রতিযোগিতার বাইরে ছিল এর প্রদর্শনী। অস্ট্রেলিয়ার জর্জ মিলারের পরিচালনায় তরুণী ফিউরিওসা চরিত্রে অভিনয় করেছেন আনিয়া টেলর-জয়। সিনেমাটিতে খলচরিত্রে দেখা যাবে ক্রিস হেমসওয়ার্থকে। দর্শকদের টানা অভিবাদন পেয়ে অশ্রুসজল দৃষ্টিতে তাকিয়ে ছিলেন অস্ট্রেলিয়ান এই তারকা। ছয় মিনিটের করতালি শেষে জর্জ মিলার বলেন, ‘আমরা সিনেমাটির জন্য কঠোর পরিশ্রম করেছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। ’

ওয়ার্নার ব্রাদার্সের পরিবেশনায় আগামী ২৪ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে এটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এটি।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে মুক্তি পাবে ‘ম্যাড ম্যাক্স’

আপডেট সময় : ০৬:৫৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪