ওয়েব সিরিজে তাহসান
- আপডেট সময় : ০৪:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
- / 131
বিনোদন প্রতিবেদক
জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। দীর্ঘদিন অভিনয়ে অনুপস্থিত ছিলেন তিনি। অভিনয়ে এই তারকাকে দেখা না গেলেও নিয়মিত ছিলেন গানে। এবার বিরতি ভেঙে অভিনয়েও নিয়মিত হচ্ছেন তাহসান। ক্যারিয়ারে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন এই তারকা। আরিফুর রহমানের পরিচালনায় ওয়েব সিরিজটির নাম ‘বাজি’। জানা গেছে, এতে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে।
এর আগে গোলাম সোহরাব দোদুলের ‘ছক’ নামে একটি ওয়েব ফিল্মে কাজের মাধ্যমে ওটিটিতে যাত্রা শুরু তাহসানের।
অভিনয়ে ফেরা প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘অভিনয় নিয়ে পড়াশোনা করতে কয়েক বছর বিরতি নিয়েছিলাম। ইচ্ছা ছিল ওটিটিতে কাজ করার। প্রায় আড়াই বছর পর আবার অভিনয় করেছি। এটিই আমার প্রথম ওয়েব সিরিজে অভিনয় করা।’
নির্মাতা জানিয়েছেন, ক্রিকেট নিয়ে সাজানো হয়েছে ওয়েব সিরিজটির গল্প। এর মাধ্যমেই প্রথম বাংলা ওয়েব কনটেন্টে উঠে আসবে ক্রিকেট নিয়ে গল্প। সাত পর্বের সিরিজটি ঈদুল আজহায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
বিডিসংবাদ/আতে


























