ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

নির্মাতাদেরকে দর্শকদের চাওয়া পাওয়াকে আগে বুঝতে হবে: রিজভী

  • আপডেট সময় : ০৬:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • / 166
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ ২৩ মে অভিনেতা, গীতিকার ও নাট্যকার রেজাউর রহমান রিজভীর জন্মদিন। এ উপলক্ষে আজ সকাল ৭-৩০ মিনিটে এটিএন বাংলার নিয়মিত প্রাত্যহিক আয়োজন ‘চায়ের চুমুক’-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। ভাবনা আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শম্পা মাহমুদ ও মোস্তাক এইচ মাশুক। অনুষ্ঠানে তিনি কথা বলেন তার সাম্প্রতিক কাজগুলো প্রসঙ্গে। পরে মিডিয়ার কাজ ও ভাবনা নিয়ে তিনি কথা বলেছেন বিডিসংবাদ ডট কম বিনোদন বিভাগের সঙ্গে।

আজ ২৩ মে আপনার জন্মদিন। জন্মদিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাই।

আমার কাছে জন্মদিন মানে হলো জীবন থেকে আরো একটি বছর হারিয়ে যাওয়া। ফলে হিসেব করলে দেখা যাবে, অনেক অপূর্ণ কাজই এখনো বাকি রয়েছে। যদিও সময় ফুরিয়ে যাচ্ছে। আর আমার জন্মদিনের পরিকল্পনা তো সেভাবে কখনোই করা হয় না। তবুও পরিবার, পরিজন ও বন্ধু-বান্ধবগণ শুভেচ্ছা জানান, কেউ কেউ কেক ও ফুল নিয়ে এসে উইশ করেন। এর বাইরে মূলত পরিবারকেই সময় দেয়া হয়। এছাড়া আজ সকাল ৭-৩০ মিনিটে এটিএন বাংলার নিয়মিত প্রাত্যহিক আয়োজন ‘চায়ের চুমুক’-এ অতিথি হিসেবে উপস্থিত থাকবো। সেখানে আমার সাম্প্রতিক কর্মকান্ড নিয়ে বিস্তারিত কথা বলবো।

আপনার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মেঘের কপাট’ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। সে ব্যাপারে আপনার অনুভূতি কি?

ওয়ালিদ আহমেদের পরিচালনায় ‘মেঘের কপাট’ আমার অভিনীত প্রথম চলচ্চিত্র। ইতিমধ্যে এটি বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ও পুরস্কৃত হয়েছে। এরমধ্যে গত মাসে আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিত ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ ‘মেঘের কপাট’ প্রদর্শিত হয় ও পুরস্কৃত হয়। এর আগে গত বছরের ১ ডিসেম্বর ভারতের ‘গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩’ এ অংশ নিয়ে ‘শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র’, ‘শ্রেষ্ঠ পরিচালক (বিদেশি চলচ্চিত্র)’ ও ‘রাজকাপুর পুরস্কার’ জিতে নেয় ‘মেঘের কপাট’। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৪ এ ‘মেঘের কপাট’ প্রদর্শনের জন্য নির্বাচিত হয়। সুতরাং, সব মিলিয়ে আমার অভিনীত প্রথম চলচ্চিত্রটির ফিডব্যাক ভালো দেখে নিজের কাছেও বেশ আনন্দ লাগছে।

আগামীতে কি নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন?

আগামীতেও আরেকটি চলচ্চিত্রে কাজ করছি। ইতিমধ্যে পরিচালকের সঙ্গে মৌখিক কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। সাইনইন হলে সবাইকে আনুষ্ঠানিক ভাবে জানাবো। আশা করছি আগামী ঈদের পরই শুটিং এ চলে যেতে পারবো।

কেবল কি চলচ্চিত্রেই অভিনয় করছেন? নাকি নাটকেও সময় দিচ্ছেন?

তুলনামূলক ভাবে নাটকে এখন সময় কম দেয়া হচ্ছে। এর কারণ হলো বর্তমানে যে সব ভাইরাল বা ভিউ প্রধান নাটক নির্মাণ হচ্ছে সেগুলোর গল্প ও কাহিনী এতোটাই খাপছাড়া যে সেগুলোতে অভিনয় করতেই মন সায় দেয় না। উপরন্তু এসব নাটকের অধিকাংশই ইউটিউবের জন্য নির্মিত হয়। ফলে বর্তমানে নাটকের মান নিয়ে কাহিনীকার বা নির্মাতা কেউই ভাবেন না। একারণে পছন্দের অমিল হওয়ায় নাটকে এখন অনিয়মিতই বলা যায়। তারপরও বর্তমানে আরটিভিতে প্রচারিত ‘ট্রাফিক সিগন্যাল’ ধারাবাহিক নাটকে কমিশনারের চরিত্রে অভিনয় করেছি। সেখানে আমার সহশিল্পী হিসেবে রয়েছেন ফারুক আহমেদ ভাই, সিদ্দিকুর রহমান ভাই সহ আরো অনেকে।

সাংগঠনিক ভাবে আমরা জানি আপনি টেলিভিশন নাট্যকার সংঘের সঙ্গে যুক্ত রয়েছেন। সে সম্পর্কে কিছু বলুন।

টেলিভিশন নাট্যকারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে টেলিভিশন নাট্যকার সংঘ। এই সংঘের বিগত চার কমিটিতে গত ৮ বছর ধরে আমি নানা পদে দায়িত্ব পালন করেছি। সর্বশেষ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। তবে ব্যক্তিগত কারণে চলতি মাসে গঠিত নতুন কমিটিতে আমি কোন পদ হোল্ড না করলেও সংগঠনের নানামুখী কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছি।

আমাদের দেশের চলচ্চিত্রের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে আপনার ভাবনাটি জানতে চাই।

আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে আমার কাছে চালক ছাড়া ট্রেনের মতো মনে হয়। চলছে ঠিকই, কিন্তু কোথায় যাচ্ছে, কোন স্টেশনে থামতে হবে সেটিই জানে না। অর্থাৎ, নির্মাতারা চলচ্চিত্র বানিয়ে ঠিকই যাচ্ছেন, কিন্তু দর্শক আসলে কি চায়, সেটির দিকেই তাদের খেয়াল থাকে কম। ফলে আমাদেরকে প্রায়শই শুনতে হয় দর্শক ছবি দেখছেন না, হল থেকে দর্শকহীনতায় ছবি নামিয়ে দেয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এজন্য নির্মাতাদেরকে আসলে দর্শকদের চাওয়া পাওয়াকে আগে বুঝতে হবে। কারণ যেহেতু চলচ্চিত্র দর্শক টিকেট কেটে দেখেন, তাই তার অবশ্যই সিদ্ধান্ত নেবার ক্ষমতা আছে, কোন ছবি তিনি দেখবেন, আর কোনটি দেখবেন না।

আপনার সাম্প্রতিক লেখালেখি সম্পর্কে বলুন।

সাম্প্রতিক বছরগুলোতেই মূলত লেখালেখির উপরই বেশি জোর দিয়েছি। আগামী বইমেলাতে প্রকাশের জন্য একটি প্রবন্ধের বই লিখছি। এর পাশাপাশি নাটক ও গান লেখার কাজও চলছে। শীঘ্রই আমার লেখা ‘বর্ষা বিহনে’ শিরোনামের একটি নাটক একটি বেসরকারী চ্যানেলে প্রচারিত হবে। আর বেশ কিছু গানের কাজ তৈরি হয়ে আছে। আসন্ন ঈদে প্রকাশ হবার সম্ভাবনা আছে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্মাতাদেরকে দর্শকদের চাওয়া পাওয়াকে আগে বুঝতে হবে: রিজভী

আপডেট সময় : ০৬:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪