সংবাদ শিরোনাম ::
গাজায় তিন জিম্মির মরদেহ উদ্ধার করলো ইসরায়েল
- আপডেট সময় : ০৫:৪৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
- / 237
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান চালিয়ে তিন জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল। শুক্রবার (২৪ মে) এমন দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ৭ অক্টোবর অন্যান্য ইসরায়েলিদের সঙ্গে তাদেরকে জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল সশস্ত্র তাদের জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ইসরায়েলি বাহিনী বলেছে, উত্তর গাজার জাবালিয়ায় সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে হানান ইয়াবলঙ্কা, মিশেল নিসেনবাউম এবং ওরিয়ন হার্নান্দেজের মরেদেহ উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে শহরটিতে ইসরায়েল ও হামাসের মধ্যে তীব্র লড়াই চলছে।
ইসরায়েলের ন্যাশনাল ফরেনসিক ইনস্টিটিউট এবং ইসরায়েলি পুলিশের মেডিকেল কর্মকর্তারা মৃতদেহগুলোকে শনাক্ত করেছেন।
বিডিসংবাদ/আতে


























