ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

জয় চৌধুরীর বহিষ্কারাদেশ শেষ

  • আপডেট সময় : ০৭:৩৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • / 218
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক
চিত্রনায়িকা ময়ূরীর মেয়েকে অসৌজন্যমূলক এক প্রশ্নকে কেন্দ্র করে শিল্পী-সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে সৃষ্ট জটিলতায় এক মাসের বহিষ্কারাদেশ শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীর। ২৪ মে এদিন তার এক মাসের বহিষ্কারাদেশ শেষ হয়।
এ ব্যাপারে জয় চৌধুরী বলেন, নিজেকে বেশ হালকা লাগছে। বহিষ্কারাদেশ শেষ, এখন ফোকাস দিব সমিতির কার্যক্রমে।
বহিষ্কারাদেশ সময় নিয়ে এ অভিনেতা বলেন, এটা খুব বাজে অভিজ্ঞতা। আমি আর এসব মনে করতে চাই না। এমনটা হতে পারে তা কখনো কল্পনাও করি নাই। অথচ সেটাই আমার সঙ্গে হয়ে গেছে। তবে যেটাই হয়েছে হয়তো সেটা আমার মঙ্গলের জন্যই হয়েছে। এই এক মাস নিজেকে নতুন করে সাজানোর চেষ্টা করেছি। অনেক ভুলে ছিলাম। অনেককে চেনার জানার অভাব ছিল, তাদের খুৃব কাছ থেকে চিনেছি। বলতে পারেন নিজেকে শুধরে নেওয়ার জন্য এই এক মাস আমাকে অনেক কিছু শিখিয়েছে।
তিনি বলেন, এখন থেকে সাংগঠনিক কার্যক্রমের দিকে নজর দিব। চেষ্টা করবো বিতর্ক থেকে দূরে থাকতে। তবে শিল্পীর অধিকার রক্ষায় অবশ্যই তাদের পাশে থাকবো।
‘সাধারণ সম্পাদক’ পদ নিয়ে সৃষ্ট জটিলতায় নিয়ে এই অভিনেতা বলেন, এটা এখন আদালতের ব্যাপার। এ নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল বিকেল ৫টায় বিএফডিসির বাগানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত কমিটির বিজয় উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে শিল্পী সমিতির আমন্ত্রণে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা সংবাদ গ্রহণ করতে এসেছিলেন। তখন চিত্রনায়িকা ময়ূরীর মেয়েকে এক অবান্তর প্রশ্নকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সৃষ্ট জটিলতায় শেষপর্যন্ত মারামারিতে রুপ নেয়। এই ঘটনার জেরে অনাহুত পরিস্থিতিতে সাংবাদিকদের ওপর শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির কতিপয় নির্বাচিত সদস্য ও সাধারণ সদস্যদের হামলা চালানোর অভিযোগ ওঠে। এতে প্রায় ২০ জন সাংবাদিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৩ এপ্রিল রাতেই প্রযোজক আরশাদ আদনানকে প্রধান উপদেষ্টা করে ১১ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ২৪ এপ্রিল এফডিসিতে অবস্থিত চলচ্চিত্র পরিচালক সমিতির স্টাডি রুমে তদন্ত কমিটি আলোচনায় বসে। সেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুসহ বেশ কজন সাংবাদিক ও পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। সেখানে বসে আলোচনার মাধ্যমে ঘটনার সমাধান ও মীমাংসার জন্য কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়; এরমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীকে এক মাসের জন্য শিল্পী সমিতি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয় চৌধুরীর বহিষ্কারাদেশ শেষ

আপডেট সময় : ০৭:৩৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪