ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

যারা ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করবে না তারা জাতীয় বেঈমান

  • আপডেট সময় : ১১:০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • / 238
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যারা ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করবে না তারা জাতীয় বেঈমান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (১৩ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।

হাছান মাহমুদ বলেন, সরকার ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করার উদ্যোগ নিয়েছে। এখন থেকে প্রতিবছর আমরা গণহত্যা দিবস পালন করবো। যারা পালন করবে না, তারা জাতীয় বেঈমান, দুশমন।

তিনি আরো বলেন, আমি ভেবেছিলাম, গণহত্যা দিবস পালনের বিষয়টিকে বিএনপি স্বাগত জানাবে। কিন্তু তারা কিছুই বলেনি। জানাবে কি? স্বাধীনতার দুশমন ও বিরোধীদের সঙ্গে তাদের তো জোট।

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হঠাৎ করে স্বাধীনতার ঘোষণা দেননি। পূর্ব প্রস্তুতি নিয়েই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি চাইলে আপোস করতে পারতেন। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এম এ করিম, সংসদ সদস্য এ্যাডভোকেট শামসুল হক টুকু, স্বাধীনতা পরিষদের সভাপতি জিনাত আলী জিন্নাহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যারা ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করবে না তারা জাতীয় বেঈমান

আপডেট সময় : ১১:০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭