প্রশংসা কুড়াচ্ছে জুটন খানের ‘কুমড়ো ফুল’
- আপডেট সময় : ০৫:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
- / 162
বিনোদন প্রতিবেদক
উদিয়মান গায়ক মাহাদি হাসানের ‘কুমড়ো ফুল’ শিরোনামের ভিন্নধারার কথার গানের মিউজিক ভিডিওতে পারফর্ম করে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় জুটন খান। এইচ বি ফিল্মস নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হওয়ার পর নেটিজেনদের প্রশংসায় ভাসছেন প্রমিজিং এই মডেল। গানটিতে জুটনের সাথে জুটিবদ্ধ হয়ে পারফর্ম করেছেন এলিয়েন তালুকদার। নিজের লেখা ও সুরের এই গানটিতে একটি বিশেষ চরিত্রে পারফর্ম করেছেন আব্রাহাম তামিম। সঙ্গীত পরিচালনায় ছিলেন অনুপ সরকার।
মিউজিক ভিডিওটি মিউজিক ইইন্ডাস্ট্রিতে সাড়া ফেলার বিষয়ে ভিডিওটির নির্মাতা বিপ্লব হোসেন বলেন, গতানুগতিক কথার বাইরে ভিন্নধারার কথা ও সুরের কারণে গানটি দর্শক শ্রোতাদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। এছাড়া নিজের স্বাভাবিক লুকের চেয়ে জুটন খান ভিন্নধারার লুকে ক্যামেরার সামনে এসেছেন বলে গানটি সফলতা পেয়েছে বলেই আমি মনে করি। অল্প দিনে গানটি সমসাময়িক সকল গানকে ছাড়িয়ে যাবে বলে আমি আশা প্রকাশ করছি।
মডেল ও অভিনেতা জুটন খান বলেন, কথা ও সুরের বৈচিত্র্যের কারণে গানটিতে আমি লুক চেঞ্জ করেছি৷ বলা চলে এক প্রকার ঝুঁকি থেকেই লুক চেঞ্জ করা। দর্শক শ্রোতারা আমাকে গ্রহণ করাতে আমি আনন্দিত। দর্শক শ্রোতাদের এই ভালোবাসা অব্যাহত থাকলে ভবিষ্যতে আমি আরো অনেক দূর এগিয়ে যাবো বলেই আশাবাদি।
বিডিসংবাদ/আতে


























