ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বাড়তে পারে দিনের তাপমাত্রা

  • আপডেট সময় : ০২:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আবহাওয়া অফিস জানিয়েছে আজ মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বাসস’কে বলেন, ‘ঢাকায় আজ বৃষ্টি সম্ভাবনা খুবই কম।’ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও দুপুরের পর দেশের অধিকাংশ জায়গায় পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ ছাড়া সারাদেশে পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও জানান তারা।
তিনি জানান, প্রবল ঘূর্ণিঝড় রিমাল আরও দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। মানিকগঞ্জ ও এর কাছাকাছি এলাকায় আবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-পূর্বদিকে আগ্রসর হয়ে বর্তমানে সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টি ঝড়িয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে তিনি।
উত্তর বঙ্গোপসাগরে চাপ বলয় থাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যাচ্ছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গেপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় জড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।
দুর্ঘটনা এড়াতে কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদী অববাহিকায় দক্ষিণপূর্ব-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। নৌ দুর্ঘটনা এড়াতে এসব এলাকায় নদী বন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা বলেছে। দেশের অন্যান্য অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাস জানানো হয়, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঢাকায় আজ দক্ষিণ ও দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এটি অস্থায়ী দমকা হওয়া আকারে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে সর্বোচ্চ ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও সিলেটে ২৪৯, ঢাকায় ২২৪, শ্রীমঙ্গলে ২১৭ ও মাদারীপুরে ২০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এই সময় বান্দরবান ১৭৮, সন্দ্বীপ ১৭৬, গোপালগঞ্জ ১৬৭, ফেনী ও কুতুবদিয়া ১৬২, বরিশাল ১৪৭ ও পটুয়াখালীতে ১৪৫, মোংলা ১৩৭, খুলনা ১২৫ কুমিল্লা ১২২, হাতিয়া ১১২, টাঙ্গাইল ১০৭, মাইজদীকোর্ট ১০৪, মিলিমিটার এবং সাতক্ষীরায় ৯১ ও তাড়াশে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাড়তে পারে দিনের তাপমাত্রা

আপডেট সময় : ০২:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪