ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

‘রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান’ শাবনূরের আহ্বান

  • আপডেট সময় : ০৬:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • / 216
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় এলাকাসহ সারা দেশে অন্তত ২১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সেই সঙ্গে দেশজুড়ে ঘরবাড়ি, অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নানা উদ্যোগ নিয়েছে সরকার।
এবার ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন চিত্রনায়িকা শাবনূর।

মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এই অভিনেত্রী বলেন, আসুন ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিপন্ন মানুষের পাশে দাঁড়াই এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করি। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন।

শাবনূর আরও বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে উপকূলীয় এলাকাসহ দেশের অন্যান্য অঞ্চল। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, দীর্ঘ সময় ধরে চলা প্রবল এই ঘূর্ণিঝড়ের আঘাতে অনেকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অসংখ্য মানুষ, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ।

এদিকে, দীর্ঘদিন পর সিনেমায় ফিরছেন শাবনূর। চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তার। পাশাপাশি তার হাতে রয়েছে ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’ নামে আরও দুটি সিনেমার কাজ।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান’ শাবনূরের আহ্বান

আপডেট সময় : ০৬:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪