ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

পরীর মনে কৃষ্ণচূড়ার রং লেগেছে

  • আপডেট সময় : ০৬:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • / 379
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরী মনি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। মাঝেমধ্যেই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। এরই ধারাবাহিকতায় এবার কৃষ্ণচূড়ার সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করলেন এ অভিনেত্রী। যেখানে কৃষ্ণচূড়ার লালে রঙিন হলেন নায়িকা।

মঙ্গলবার (২৮ মে) নিজের ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর ক্যাপশনে লিখেছেন, ‘কৃষ্ণচূড়ার আগুনে, লাগে রঙ ফাগুনে এই মনে, এই বনে।’

ছবিতে দেখা যায়, খোঁপায় কাঠগোলাপ, কানে কৃষ্ণচূড়া; নীল শাড়িতে পাহাড়ি নারীদের সাজে পরী মনি। চোখ বন্ধ করে নাক গুঁজে রেখেছেন কৃষ্ণচূড়ায়।

দৃশ্যত লাল কৃষ্ণচূড়ার স্পর্শে রীতিমতো আগুনে জ্বলে উঠেছেন এই নায়িকা; ছড়িয়ে দিয়েছেন সৌন্দর্যের মুগ্ধতা।

ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করার পর ভক্তরা সেখানে তার রূপের প্রশংসা করতে শুরু করেন। কেউ কেউ লিখেছেন, ‘এত্ত মানিয়েছে, প্রকৃতির মাঝে মিশে গেছেন।’ কেউ লিখেছেন, ‘ফুলের মতোই সুন্দর তুমি।’ কারো মতে, পরী মনির ছোঁয়ায় কৃষ্ণচূড়াগুলো ধন্য।

বর্তমানে পরী মনি ব্যস্ত রয়েছেন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর শুটিংয়ে। সিরিজটি নির্মাণ করছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস, যেখানে পরী মনিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরীর মনে কৃষ্ণচূড়ার রং লেগেছে

আপডেট সময় : ০৬:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪