`জাত’ নির্মাণে অনুদান পেলো নায়ক মান্নার কৃতাঞ্জলি
- আপডেট সময় : ০৫:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
- / 199
বিনোদন প্রতিবেদক
২০২৩-২০২৪ অর্থ বছরের ‘জাত’ সিনেমা নির্মাণের জন্য অনুদান পেল নায়ক মান্নার কৃতাঞ্জলির ব্যানারে প্রযোজক শেলী কাদের (শেলী মান্না)। বুধবার (১২ জুন) প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদান প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রনালয়। প্রজ্ঞাপনে জাত সিনেমা নির্মাণের জন্য ৭৫ লক্ষ টাকা অনুদান দেয় সরকার। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি নির্মাণ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা নার্গিস আক্তার।
তবে অভিনয়শিল্পী কারা থাকছেন এই সিনেমায় তা এখনো চূড়ান্ত হয়নি। জানা গেছে, হরিজান সম্প্রদায়ের জীবন নিয়ে নির্মিত হবে সিনেমাটি। এই সম্প্রদায়ের সামাজিক ও শিক্ষাগত দিক দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। চরম অবহেলিত, বিছিন্ন, উপেক্ষিত বিষয় নিয়েই নির্মিত হবে সিনেমাটি। ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য চলচ্চিত্রে সরকারি অনুদান প্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ২০ জনকে ১৪ কোটি টাকা অনুদান দেয়া হয়েছে।
বিডিসংবাদ/আতে


























