ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

‘বেদের মেয়ে জোসনা’র মেকাপম্যান কাজী হারুন আর নেই

  • আপডেট সময় : ০৫:৩৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • / 215
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক
দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘বেদের মেয়ে জোসনা’র মেকাপম্যান কাজী হারুন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বুধবার ভোর ৫টায় রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে তিনি মারা যান। বাদ আসর জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হৃদয় থেকে হৃদয়’ ছবির জন্য সেরা মেকাপম্যান হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন তিনি।

১৯৭৯ সালে চলচ্চিত্রে কাজ শুরু করেন হারুন। ১৯৮৯ সালে ‘বেদের মেয়ে জোসনা’ ছবিতে কাজ করে তিনি প্রশংসিত হন। ২০০৯ সালে মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেইন স্ট্রোক) হয় তাঁর, এতে শরীরের ডান পাশ প্রায় পুরোটা অকেজো হয়ে যায়। অসুস্থ হওয়ার কারণে আর কাজ করতে পারছিলেন না। ছিটকে পড়েন চলচ্চিত্র জগৎ থেকে। শুরু হয় অর্থকষ্ট। অনেকটা বাধ্য হয়েই ২০১১ সাল থেকে তিনি ভিক্ষা করতে শুরু করেন। অভাবের তাড়নায় তিনি বিক্রি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার হিসেবে পাওয়া সোনার মেডেল।

১৪ অক্টোবর ২০১৮ ‘ভিক্ষা করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকাপম্যান‘ শিরোনামে একটি খবর প্রকাশ করেন সাংবাদিক মাজহার বাবু। তুমুল আলোচনা হয় খবরটি নিয়ে। ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর চিকিৎসার জন্য অনুদান হিসেবে তাকে ৫ লাখ টাকা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘বেদের মেয়ে জোসনা’ ছাড়াও হারুন ‘অন্য জীবন’, ‘শঙ্খমালা’, ‘গোলাপী এখন ঢাকায়’, ‘জীবন সংসার’সহ শতাধিক ছবিতে কাজ করেছেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘বেদের মেয়ে জোসনা’র মেকাপম্যান কাজী হারুন আর নেই

আপডেট সময় : ০৫:৩৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪