ব্রক্ষ্মপুত্র নদের তীরে ‘পাঁচালী থেকে অস্কার’
- আপডেট সময় : ০৭:০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- / 143
আনন্দমেলা প্রতিবেদক
নিয়মিত “সত্যজিৎ পাঠ” এর মধ্যদিয়ে আগামী দিনের একজন নবীন নির্মাতা তার সঠিক পথটি খুজেঁ পাবে। ঋদ্ধ করতে পারবে তার নির্মান শৈলী পাশাপশি সত্যজিৎ চলচ্চিত্র অনুধাবনের মধ্যদিয়ে হতে পারে সুস্থ সংস্কৃতির বিকাশ। এই বোধকে উপজীব্য করে আন্তর্জাতিক তথা বাংলা চলচ্চিত্রের মহান পুরুষ সত্যজিৎ রায় স্মরণে ব্রহ্মপুত্র নদের তীরে ময়মনসিংহ শহড়ে বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে, ইনাবেলা ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার সার্বিক সহযোগিতায় আয়োজন করা হচ্ছে “পাঁচালী থেকে অস্কার” শীর্ষক সত্যজিৎ রায়ের চলচ্চিত্র প্রদর্শনী ও কর্মশালা। পাশাপাশি আর্ট স্কুল কেন্দ্রীক চিত্রাংকন প্রতিযোগিতা।
আগামী ৩০ জুন বিকেল ৪টায় জয়নুল আবেদিন পার্কের উন্মুক্ত বৈশাখী মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনের ৩টি চলচ্চিত্র প্রদর্শন কার্যক্রম শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ার। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত।
অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ খান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র “পথের পাঁচালী” প্রদর্শীত হবে। দ্বিতীয় দিন একই স্থানে ”তিন কন্যা” ও “অশনিসংকেত” দেখানো হবে।
“পাঁচালী থেকে অস্কার” শীর্ষক আয়োজনের দ্বিতীয় অংশ “The Art of Film Direction” কর্মশালা। আগামী ১ থেকে ৩ জুলাই প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালাটি পরিচালনা করবেন ভারতের জাতীয় পুরষ্কারপ্রাপ্ত লেখক, শিল্পী, সত্যজিৎ রায়রে সহযোগী ও বিশিষ্ঠ সত্যজিৎ গবেষক শ্রী উজ্জ্বল চক্রবর্তী। কর্মশালা শেষে সকলের মধ্যে সনদপত্র প্রদান করা হবে। তাছাড়া নির্বাচিত প্রশিক্ষণার্থীদের দ্বারা ময়মনসিংহ ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী ময়মনসিংহ শহড়ের বাইরের প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে স্বল্প খরচে থাকা-খাওয়ার সু-ব্যবস্থা।
ব্রহ্মপুত্র নদের তীরে সুপরিচিত জয়নুল আবেদিন পার্কের উন্মুক্ত বৈশাখী মঞ্চে প্রতিদিনের চলচ্চিত্র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত।
কর্মশালা ইভেন্ট লিংক: https://www.facebook.com/share/huFCuceY5DiEp5Uk/
বিডিসংবাদ/আতে


























