ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

এবার ছাগল নিয়ে রফিক সুলায়মান-কেডি উজ্জ্বলের গান

  • আপডেট সময় : ০৫:০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

সমকালের আলোচিত বিষয় ছাগল, প্রজাতন্ত্রের কর্মকর্তাদের দুর্নীতি এবং এক খামারীর বেপরোয়া কথাবার্তা নিয়ে প্যারোডি গান লিখেছেন শিল্প-সমালোচক রফিক সুলায়মান। লোকগানের একচ্ছত্র সম্রাজ্ঞী মমতাজ বেগমের ‘মরার কোকিলে’ গানের সুর অবলম্বনে গানটি লিখেছেন তিনি।

একান্ত আলাপচারিতায় রফিক সুলায়মান বলেন, ‘মরার কোকিলে গানের কালজয়ী সুরে বাংলার আকাশ-বাতাস প্রকম্পিত। এই সুর লোকজ আবেগের অনিবার্য অনুবাদ; যা কেবল মমতাজ বেগমের পক্ষেই প্রকাশ করা সম্ভব।’

তিনি বলেন, ‘এই গানের সুর আমার হৃদয়ে স্থায়ী রেখাপাত করে আছে। তাই দুর্নীতিবিরোধী গান লেখার সময় এই লোকপ্রিয় সুরটিই মাথায় ছিলো।’

গানটির যন্ত্রানুষঙ্গ পরিচালনার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন শিল্পী কেডি উজ্জ্বল। তিনি বলেন, ‘মমতাজ ম্যাডামের একটি বিখ্যাত গানের সুর অবলম্বনে রচিত গানে কণ্ঠ দিতে পেরে আমি গর্বিত। আশা করি তীর্যক হাসির গানের মূল রূপ এখানে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছি।’

গানটি ইউটিউব পিএনএস অনলাইনে অবমুক্ত হয়েছে। গীতিকবি রফিক সুলায়মান বলেন, ‘দুর্নীতিবিরোধী জনসচেতনতামূলক আরো কিছু রম্য গান এই ইউটিউব চ্যানেলে অবলুক্ত হবে।’

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার ছাগল নিয়ে রফিক সুলায়মান-কেডি উজ্জ্বলের গান

আপডেট সময় : ০৫:০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪