ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

মালো নারীর সংগ্রামের গল্প নিয়ে তৈরি ‘লতিকা’ লন্ডনের চলচ্চিত্র উৎসবে

  • আপডেট সময় : ০৩:৫৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • / 191
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে এই স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক সামছুল ইসলাম স্বপন। আগামী ৭ জুলাই লন্ডনের ইনস্টিটিউট অব কনটেম্পোরারি আর্টসের মঞ্চে সিনেমাটি প্রদর্শিত হবে। উৎসবটিতে বাংলাদেশের ‘লতিকা’ ছাড়াও প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের ‘মশারি’ এবং আসমা বিথির ‘দপ্রুঝিরি’।

‘লতিকা’র গল্পটি বাংলাদেশের নড়াইল জেলায় চিত্রা নদীর পাড়ে ঐতিহ্যবাহী মালো সম্প্রদায়ের এক সংগ্রামী নারী ও তাঁর পরিবারকে কেন্দ্র করে। তাঁর স্বামী শ্যাম বিশ্বাস ভোঁদড় দিয়ে মাছ শিকার করা জেলে। তাঁদের দুই সন্তান এবং তিন জোড়া ভোঁদড় প্রাণীকে নিয়ে তাঁদের টানাপোড়নের সংসারের বহমান জীবনচিত্র উঠে আসে।

‘লতিকা’ এ বছর সুইজারল্যান্ডের ৫৫তম ভিশনস ডু রিয়েল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে অফিশিয়াল ভাবে জায়গা করে নিয়েছিল। এ ছাড়া যুক্তরাজ্যের ২৩তম ওয়াও-ওয়েলস ওয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব এবং চট্টগ্রাম আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হয়েছে।

সামছুল ইসলাম স্বপনের ‘লতিকা’র পাশাপাশি দক্ষিণ এশিয়ার ব্রেকথ্রু চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—কান চলচ্চিত্র উৎসব বিজয়ী পায়েল কাপাডিয়ার প্রথম ফিচার ফিল্ম ‘আ নাইট অব নোইং নাথিং’, ইরাম পারভীন বিলালের ‘ওখরি’, কানন অরুনাসালামের ‘শ্রীলঙ্কান্স রেবেল ওয়াইফ’, রুভিন দে সিলভার ‘আ স্টেট ইন সাইলেন্স’, ভেনিস এবং সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া পুরস্কার বিজয়ী সিমাব গুলের ‘স্যান্ডস্টর্ম’ এবং অবিনাশ বিক্রম শাহের ‘লোরি’ এই উৎসবে প্রদর্শনী হবে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালো নারীর সংগ্রামের গল্প নিয়ে তৈরি ‘লতিকা’ লন্ডনের চলচ্চিত্র উৎসবে

আপডেট সময় : ০৩:৫৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪