ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

পেইড প্রচারণায় সিনেমার হাইপ তোলা যায় না: ইলিয়াস কাঞ্চন

  • আপডেট সময় : ০৭:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক
দেশের বাজারে টেনেখিচে চালান ওঠাতে পারা রায়হান রাফি পরিচালত শাকিব খান অভিনীত ‘তুফান’ বর্হিবিশে^ যেমন দর্শক মনোরঞ্জনে ব্যর্থ হয়েছে ঠিক একইভাবে ভারতের পশ্চিম বাংলায় মুখ থুবড়ে পড়েছে। যদিও একপক্ষ দাবি করছেন ওখানে ওলোটপালট করে দিচ্ছে ‘তুফান’। কিন্তু ওই বাংলার শিল্পী ও মূলধারার গণমাধ্যমে এ নিয়ে তেমন উচ্ছ্বাস নেই, নেই সংবাদেও। আর এ থেকেই প্রমাণিত সেখানে মুখ থুবড়ে পড়েছে ‘তুফান’। আর এমন একটি সংবাদ নিজ ওয়ালে শেয়ার করেছেন আশি-নব্বই দশকের সুপারস্টার বেদের মেয়ে জোসনা’খ্যাত ইলিয়াস কাঞ্চন। ট্রেডের ভাষায় কাঞ্চনকে বলা হতো রাজ্জাক পরবর্তী সবেচেয়ে নির্ভরতার প্রতীক। অধুনালুপ্ত বিচিত্রায় খ্যাতিমান সাংবাদিক ইমরুল শাহেদ এ নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেন নব্বই দশকে।

হালে তাকে নিয়ে কিঞ্চিৎ উষ্মা প্রকাশ করেছেন শাকিব খানের সাবেক স্ত্রী চিত্রনায়কা অপু বিশ^াস। তিনি কাঞ্চনের ভেরিফাইড পেজে ‘কলকাতায় বড় ধাক্কা খেল তুফান’ শিরোনামের নেতিবাচক প্রতিবেদনে তীব্র প্রতিক্রিয়া না দেখালেও বিস্ময় প্রকাশ করেছেন।

কড়া প্রতিক্রিয়া না জানিয়ে শ্রদ্ধা রেখেই ইলিয়াস কাঞ্চনের প্রতি প্রশ্ন রেখেছেন তিনি।

‘বেদের মেয়ে জোসনা’খ্যাত অভিনেতাকে সালাম দিয়ে অপু বিশ্বাস ওই সংবাদের মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আপনি একজন গুণী এবং অভিভাবক ইন্ডাস্ট্রির জন্য। আপনার এই সংবাদটি শেয়ার দেওয়া দেখে ভাবলাম আসলে কি এটা আপনি?’

যদিও অপুর প্রশ্নের কোনো জবাব দিতে দেখা যায়নি ইলিয়াস কাঞ্চনকে।

এ নিয়ে শিল্পী সমিতির সাবেক সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি তখন ১৪শ সিনেমা হল ছিলো। পশ্চিম বাংলার ইন্ডাস্ট্রিকে আমরাই বাঁচিয়েছিলাম ওই সময়। আমাদের সিনেমা দিয়েই ওরা বেঁচে গিয়েছিলো। ওই সময় এখনকার মতো পেইড নিউজ করার সুযোগ ছিলো না। যে কারণে আমরা এখনও ইতিহাস হয়ে আছি। এগুলো সর্বজন স্বীকৃত।

তিনি বলেন, আমি খবর পেয়েছি ওখানে পেইড নিউজ করে সিনেমাটির ব্যবসায়িক দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এটা কোনাভাবেই সিনেমার জন্য ইতিবাচক নয়। এ জাতীয় মানসিকতা থেকে বেরিয়ে বাস্তবকে উপলব্ধি করতে হবে। নইলে ভুলের মধ্যেই থাকতে হবে। এতে ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্থ হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পেইড প্রচারণায় সিনেমার হাইপ তোলা যায় না: ইলিয়াস কাঞ্চন

আপডেট সময় : ০৭:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪