ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

অনুমতি ছাড়াই বিদেশে ‘তুফান’: অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা- রাজস্ব কর্মকর্তা 

  • আপডেট সময় : ০৭:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • / 168
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আহমেদ তেপান্তর

ঈদে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ নানাভাবেই আলোচনায় উঠে এসেছে। সর্বশেষ আলোচনায় আসে আমদানি-রপ্তানি কমিটির অনুমতি ছাড়াই বিশে^র ১৫টি দেশে প্রদর্শনী করা হয় ‘তুফান’-এর। আর এতে করে সরকার বিপুল পরিমান রাজস্ব বঞ্চিত হয়েছে মমে গত ৩ জুলাই বিডিসংবাদ ডট কম-এ একটি প্রতিবেদন প্রকাশ করে। এর পরপরই নড়েচড়ে বসে জাতীয় রাজস্ব বোর্ড। বলছেন, অভিযোগ প্রমাণ হলে এ পর্যন্ত যতগুলো সিনেমা বিদেশে প্রদর্শনী হয়েছে সবাইকে চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়া হবে। 

জানা গেছে, ‘তুফান’ প্রযোজনা প্রতিষ্ঠান আমদানি-রপ্তানির কমিটিকে পাশ কাটিয়ে বিদেশে মুক্তি দিয়েছে সিনেমাটি। আর এতে করে রাজস্ব ফাঁকির মতো স্পর্শকাতর বিষয়টিও সামনে এসেছে। বিষয়টি গত ২৫ জুন আমদানি-রপ্তানি কমিটির এক বৈঠকে উত্থাপিত হলে এই ফাঁকির বিষয়টি সামনে আসে। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়ে ১ জুলাই সাইফুল ইসলাম (উপসচিব) স্বাক্ষরিত একটি পত্র (স্মারক নং ৪৪৩) জারি করা হয়। জারিকৃত পত্রটি জাতীয় রাজস্ব বোর্ড, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক, ব্যবস্থাপনা পরিচালক বিএফডিসি, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রদর্শক সমিতি, চলচ্চিত্র পরিষদসহ ‘তুফান’ প্রযোজক আলফা আই-এর কর্ণধার শাহরিয়ার করিম ভূঁইয়া বরাবর পাঠানো হয়।

এতে ‘বাংলাদেশি চলচ্চিত্র রপ্তানির ক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনাপত্তি গ্রহণ’ প্রসঙ্গ টেনে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত রপ্তানি নীতি ২০২১-২৪-এর উপানুচ্ছেদ ১১.৩-এ বিধান উল্লেখ করা হয়। 

বিষয়টি নিয়ে বিডিসংবাদ ডট কম প্রতিবেদন প্রকাশের পর জাতীয় রাজস্ব বোর্ডের নজরে আসে। এ নিয়ে রাজস্ব বোর্ডের কর্মকর্তা আবু দাউদ বলেন, অভিযোগ প্রমাণ হলে অবশ্যই তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে আবু দাউদ বলেন, চিঠি পেয়েছি। জুন ক্লোসিং এর কারণে একটু দেরি হচ্ছে বাট চলতি সপ্তাহে ফাইলটি ধরা হবে। 

তিনি বলেন, এর সঙ্গে কাস্টমসও জড়িত। তাদের সঙ্গে আমরা সমন্বয় করে কাজ করবো। অতীতেও যারা এমন কাজ করেছেন তাদেরও এই জবাবদিহির মধ্যে আনা হবে।

অপরদিকে আমদানি ও রপ্তানি দপ্তরের প্রধান নিয়ন্ত্রক শেখ রফিকুল ইসলাম বিপিএএ মুঠোফোনে বিডিসংবাদ ডট কমকে বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি চিঠি পেয়েছি। এমনটা কাম্য নয়। আমি চলচ্চিত্র আমদানি ও রপ্তানি কমিটির সঙ্গে কথা বলবো। তাছাড়াও এর সঙ্গে কাস্টমস জড়িত তাদের সঙ্গে কথা বলতে হবে। সরকারি বিধি মোতাবেক যা করণীয় সবই করবো।

তুফানের প্রযোজক আলফা আই স্টুডিওজ লিমিটেড। এর ডিজিটাল পার্টনার চরকি আর ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পার্টনার এসভিএফ। 

নব্বইয়ের দশকের ঢাকার এক গ্যাংস্টার নিয়ে তৈরি হয়েছে তুফানের চিত্রনাট্য। শাকিব খানের সঙ্গে আছেন ঢাকার নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনুমতি ছাড়াই বিদেশে ‘তুফান’: অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা- রাজস্ব কর্মকর্তা 

আপডেট সময় : ০৭:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪