ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

নিবন্ধন নিয়ে চিন্তিত নয় বিএনপি : আমীর খসরু

  • আপডেট সময় : ০১:৩৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
  • / 217
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, তা নিয়ে অনেক আলোচনা চলছে। এমনকি নির্বাচনে অংশগ্রহণ না করলে নিবন্ধন বাতিল হয়ে যাবে, এমন কথাও বলা হচ্ছে। তবে এ নিয়ে বিএনপির কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক গোলটেবিল আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী  এসব কথা বলেন। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা’ শীর্ষক এ গোলটেবিল আলোচনা সভার আয়োজন করা হয়।

আমির খসরু বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা- সেটা নিয়ে অনেক আলোচনা চলছে। এমনকি নির্বাচনে অংশগ্রহণ না করলে নিবন্ধন বাতিল হয়ে যাবে-এমন কথাও বলা হচ্ছে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এটা প্রমাণিত তখনই। সুতরাং নিবন্ধন নিয়ে যাদের চিন্তা ওনারা সেই চিন্তাতেই থাকুন। এ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমি পরিষ্কারভাবে বলতে চাই- বিএনপিকে নিবন্ধনের ভয় দেখিয়ে নির্বাচনে নিয়ে যাবেন-এমন ভরসা না করাই ভাল। কারণ ৫ জানুয়ারির মতো নির্বাচনে বিএনপি যাবে না।’

নিবন্ধনের ভয়ে বিএনপি এ ধরনের নির্বাচনে যাবে ভাবলে বোকার রাজ্যে বাস করা হবে বলেও মন্তব্য করেন চট্টগ্রাম মহানগরের বিএনপির সাবেক এ সভাপতি। আবারও জনগণকে বাইরে রেখে নির্বাচনের চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, দেশের বৃহৎ একটা দলের নিবন্ধন নিয়ে কেউ হেলাফেলা করবে, আর দেশের জনগণ বসে বসে দেখবে  তা হতে পারে না। সুতরাং নিবন্ধনের ভয় দেখিয়ে লাভ নেই।

তার চেয়ে বরং নির্বাচন ব্যবস্থার উপর জনগণের হারিয়ে যাওয়া আস্থা ফেরানোর চেষ্টা করুন সরকারের উদ্দেশ্যে বলেন আমীর খসরু।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিবন্ধন নিয়ে চিন্তিত নয় বিএনপি : আমীর খসরু

আপডেট সময় : ০১:৩৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭