ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বিজ্ঞাপনে শুরু আরাবি রহমানের চোখ সিনেমায়

  • আপডেট সময় : ০৮:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • / 282
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক
শোবিজের নতুন মুখ সাদিকা রহমান মেঘলা। তবে তিনি আরাবি রহমান নামে অচিরেই শোবিজে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আজ একটি বিদেশি কোম্পানির বিজ্ঞাপনে মডেল হিসেবে লাইট-ক্যামেরার সামনে দাঁড়াবেন আরাবি। বিজ্ঞাপনটি নির্মাণ করবেন চলচ্চিত্র পরিচালক মনিরুল ইসলাম সোহেল।
অনুভূতি ব্যক্ত করে আরাবি রহমান বলেন, ‘শোজিবে কাজ করব দীর্ঘদিনের স্বপ্ন। ভালো কাজের অপেক্ষায় ছিলাম এবং সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ভালো কাজের মাধ্যমেই দর্শকের সামনে আসতে চাই। বর্তমানে নাচ ও অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য তালিম নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘হঠাৎ করেই নির্মাতা মনিরুল ইসলাম সোহেল ভাই আমাকে জানালেন একটি বিদেশি কোম্পানির বিজ্ঞাপনের কথা। বিষয়টি প্রথমে সিরিয়াসভাবে নেইনি। ভেবেছিলাম আমার মতো একজন নতুন মানুষকে নিয়ে এত বড় কোম্পানির বিজ্ঞাপন। পরে তো সত্যি সত্যি আমাকে সাইন করানো হলো। দারুণ লাগছে ক্যারিয়ারের শুরুতেই এমন একটি কাজে যুক্ত হতে পেরে। মনিরুল ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। আমার মতো একজন নতুন মানুষকে সুযোগ দেওয়ায়।’
পরিচালক মনিরুল ইসলাম সোহেল বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে আমি অনেক নতুন শিল্পীদের নিয়ে কাজ করেছি। অনেকেই এখন সফলভাবে চলচ্চিত্রে কাজ করছে। আরাবির মধ্যে আমি নায়িকা হওয়ার সব গুণই দেখেছি। আমার বিশ্বাস সে একদিন সফল হবে। তার মতো সুন্দরী ও ভালো উচ্চতর একজন মেয়ে ভালো করবেই। যদি লেগে থাকে সফল নায়িকা হবে এটা আমি মনে করি।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিজ্ঞাপনে শুরু আরাবি রহমানের চোখ সিনেমায়

আপডেট সময় : ০৮:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪