ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

১০০ পর্বে ‘হাবুর স্কলারশিপ’

  • আপডেট সময় : ০৭:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক

বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’ নাটকের শততম পর্ব প্রচার হবে আজ ৩১ জুলাই। ধারাবাহিক এ নাটকটি নিয়মিতভাবে প্রচার হচ্ছে প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার রাত ৮:৪০ মিনিটে । গত ঈদ উল ফিতর এবং ঈদুল আযহায় প্রচারিত সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’ নাটকের অভাবনীয় সাফল্যের পরই নির্মিত হয়েছে দীর্ঘ ধারাবাহিক হাবুর স্কলারশিপ। নাটক দু’টি, দুই ঈদেই ইউটিউবে প্রথম হয় এবং দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে। দর্শকদের চাহিদার কথা চিন্তা করে তাদের প্রতি সম্মান জানিয়ে দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘মিড এন্টারপ্রাইজ’। আর এ নাটকের মাধ্যমেই জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত এই প্রথম কোনো দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। রাশেদ সীমান্ত ছাড়াও গত দুই সিজনে অভিনয় করেন, তানজিকা আমিন, অলিউল হক রুমি, শফিক খান দিলু, হায়দার আলী, সাইকা আহমেদসহ অনেকে। এবার ধারাবাহিকে নতুন করে যুক্ত হয়েছেন অহনা রহমান, মৌসুমী হামিদ, নীলা ইসলামসহ এক ঝাঁক তারকা। ইতিপূর্বে নাটক দুটি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ায় চিত্রায়িত হয়। নাটকের গল্পে দেখা যায় গ্রামের অত্যন্ত সহজ সরল একটি ছেলে হাবু স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ায় পড়ালেখা করতে যায় এবং সেই বিশ্ববিদ্যালয়ে পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়ে ছেলেটি ফার্স্ট হয়। হাবু অস্ট্রেলিয়া যে পাঁচ বছর পড়ালেখা করে সেই সময় হাবুর যে কোন বিপদে আপদে পাশে এসে দাঁড়ায় তারই আরেক বাংলাদেশী সহপাঠী মারজান। এনএসডবি¬উ ইউনিভার্সিটি হাবুকে অফার করে সে যেন অস্ট্রেলিায়য় থেকে ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে জয়েন করেন কিন্তু হাবু জানায় সে তার মেধা তার দেশের জন্যই কাজে লাগাতে চায়। সবকিছু উপেক্ষা করে হাবু দেশে ফিরে আসেন। আগের পর্বগুলো এভাবেই শেষ হয়। ঠিক এখান থেকেই শুরু- ‘হাবুর স্কলারশিপ’ ধারাবাহিক নাটকের গল্প। নানা ঘাত প্রতিঘাত আর প্রতিকূলতার মধ্য দিয়েই এগিয়ে চলে নাটকের কাহিনী।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১০০ পর্বে ‘হাবুর স্কলারশিপ’

আপডেট সময় : ০৭:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪