ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

রক্তপাত ও হানাহানিতে বামবার দুঃখ প্রকাশ

  • আপডেট সময় : ০৬:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক
বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সংগঠনটি এবার তাদের বিবৃতি দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি তারা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবৃতি দেয়।

বিবৃতির শুরুতেই উল্লেখ করা হয়, কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের ছাত্রসমাজ যে আন্দোলন করে আসছে, তাতে গত কয়েকদিনের রক্তপাত ও হানাহানির ঘটনায় বামবা গভীর উদ্বেগ জানাচ্ছে ও দুঃখ প্রকাশ করছে। কোটা সংস্কারের প্রশ্নে ছাত্রদের দাবিটি যুক্তিযুক্ত। অতএব, এর পরিপ্রেক্ষিতে যে রক্তপাত, প্রাণহানী ও সহিংসতা তা কোনোমতেই মেনে নেওয়া যায় না। আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। আমরা মনে করি, সহিংসতা চলতে থাকলে তা পরিস্থিতিকে আরও বেশি সংকটপূর্ণ করে তুলবে। তাতে আমাদেরই জানমালের ক্ষতি হবে। আমরা আর রক্তপাত চাই না, হানাহানি চাই না। আমরা সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আর একটি জীবনও যেন ঝরে না যায়, আর একটি হানাহানির ঘটনাও যেন না ঘটে, সে ব্যাপারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।

এরপর আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা করে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আমরা এ আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রক্তপাত ও হানাহানিতে বামবার দুঃখ প্রকাশ

আপডেট সময় : ০৬:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪