ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

রাজশাহীতে ৫ দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

  • আপডেট সময় : ০৯:৫৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭
  • / 280
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলচ্চিত্র শিল্পের গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে গতকাল থেকে এখানে ৫ দিনব্যাপী ‘রাজশাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ শুরু হয়েছে।

রাজশাহী চলচ্চিত্র সংসদ (আরসিএস) আয়োজিত এই উৎসব নগরীর পাঠানপাড়া এলাকার লালন শাহ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হচ্ছে।
নাট্য ব্যক্তিত্ব ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ প্রধান অতিথি হিসেবে গতকাল এই উৎসবের উদ্বোধন করেন।
আরসিএস সভাপতি আহসান কবির লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারি ভারতীয় হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, ইন্ডিয়ান ফেডারেশন অব ফিল্ম সোসাইটির আন্তর্জাতিক সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, চলচ্চিত্র নির্মাতা শেখর দাস, রেইনবো ফিল্ম সোসাইটির প্রধান সমন্বয়ক মিজানুর রহমান ও চলচ্চিত্র উৎসবের পরিচালক সুলতানুল ইসলাম বক্তব্য রাখেন।
উদ্যোক্তারা জানান, উৎসবে ৭৩টিরও বেশি দেশি-বিদেশি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর লালন মঞ্চ ও বড়কুঠি মঞ্চে এবং বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র অডিটোরিয়ামে এসব চলচ্চিত্র প্রদর্শিত হবে।
আগামী ২১ মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীতে ৫ দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

আপডেট সময় : ০৯:৫৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭