ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

উত্তর প্রদেশে মসজিদে বিজেপি’র পতাকা লাগানোর চেষ্টা: পুলিশ মোতায়েন

  • আপডেট সময় : ১২:৫৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭
  • / 278
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের উত্তর প্রদেশের বুলন্দশহরের জাহাঙ্গীরাবাদ এলাকার একটি মসজিদে বিজেপি’র পতাকা উত্তোলনের চেষ্টা করায় সেখানে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

গণমাধ্যমে প্রকাশ, গত ১৪ মার্চ রাত সাড়ে ৯ টা নাগাদ মাথায় তিলক পরা যুবকরা ওই এলাকায় একটি বিজয় মিছিল বের করে। এ সময় কিছু যুবক মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে এবং কিছু যুবক ছাদে উঠে পতাকা লাগানোর চেষ্টা করে। ওই ঘটনার প্রতিবাদ করলে উভয় সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ওই ঘটনার খবর পেয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গ্রামবাসীরা অবশ্য এখনো বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন। গ্রামবাসী ফুরকান আলী বলেন, ‘পুলিশ আসার পরে ওই যুবকরা এখান থেকে পালিয়ে গেছে। কিন্তু তারা আগামীবার তলোয়ার নিয়ে ফিরে আসার হুমকি দিয়ে গেছে। পিএসি এবং পুলিশ বাহিনীর উপস্থিতিতে শান্তি থাকলেও ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে।’

পুলিশ বলছে, এ ব্যাপারে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট ওই গ্রামের পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। পুলিশকর্মকর্তা শ্যামবীর সিং বলেন, ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিজেপি অবশ্য ওই ঘটনার সঙ্গে তাদের হাত থাকার কথা অস্বীকার করে জেলা কর্মকর্তা হিমাংশু মিত্তাল একে দুর্বৃত্তদের কাজ বলে অভিহিত করেছেন।

এ ধরণের ঘটনা অবশ্য এই প্রথম নয়। এর আগে গত ১২ মার্চও একটি মসজিদে বিজেপি’র  পতাকা উত্তোলন করা হয়। এবং এরপরেই দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি আমলে নিয়ে বুলন্দশহরের পুলিশ দ্রুত ওই মসজিদ থেকে পতাকা নামিয়ে ফেলে।

হাফিজ আজহারউদ্দিন বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে এবং শহরের শান্তি নষ্ট করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা দলীয় পতাকা উত্তোলন করেছিল। এ ব্যাপারে থানায় অজ্ঞাত লোকেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। #

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উত্তর প্রদেশে মসজিদে বিজেপি’র পতাকা লাগানোর চেষ্টা: পুলিশ মোতায়েন

আপডেট সময় : ১২:৫৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭