ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আন্দোলনে হতাহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার : স্বাস্থ্য মন্ত্রণালয়

  • আপডেট সময় : ১২:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • / 253
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে যে সকল ছাত্র-জনতা আহত হয়েছেন সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসাসহ যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হতাহতদের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। কমিটি কর্মপন্থা নির্ধারণে আগামীকাল রোববার বৈঠকে বসবে।

বিজ্ঞপ্তিতে বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা বিল গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছে।

প্রয়োজনে এ সকল বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার সকল বিল সরকার বহন করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্দোলনে হতাহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার : স্বাস্থ্য মন্ত্রণালয়

আপডেট সময় : ১২:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪