আদনান সামির জন্মদিনে তারার হাট
- আপডেট সময় : ০৮:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- / 135
আনন্দমেলা প্রতিবেদক
গানে আর আড্ডায় ঘরোয়াভাবে পালিত হয়েছে বিশ^খ্যাত মিউজিক কম্পজার ও পিয়ানিস্ট ও গায়ক আদনান সামির তিপান্নতম জন্মদিন। পাকিস্তানি বংশদ্ভুত আদনান সামি বর্তমানে ভারতেই স্থায়ী হয়েছেন। গত ১৫ আগস্ট ছিলো এই গায়কের জন্মদিন। আর এ উপলক্ষে তার বাসাতেই বসেছিলো তারার হাট। এমন একটি ছবিও শেয়ার করেছেন তার স্ত্রী রয়া সামি খান।
ছবিতে দেখা যায় শোলে নির্মাতা রমেশ সিপ্পি থেকে শুরু করে সোনু নিগম, শান এবং শঙ্কর মহাদেবনকে। বিভিন্ন গানের মধ্য দিয়ে তারা আদনান সামির জন্মদিন পালন করেন। সেখানে আদনান সামিকে দেখা গেছে পিয়ানো বাজাতে।
জন্মদিনে ‘বার বার দিন ইয়ে আয়ে’ গান গাওয়া বাদ্যযন্ত্রের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোনু নিগম আদনানের নাম এবং খাবারের প্রতি ভালবাসা নিয়ে রসিকতা করে একটি ক্যাপশন যোগ করলে আদনান সামি হাসিতে তা মঞ্জুর করে নেন। এতে শঙ্কর মহাদেবনও যোগ দিয়ে লিখেন- ‘ব্রো’ আদনানের সাথে একটি মহাকাব্যিক রাত। সঙ্গে ক্যাপশনসহ একটি ভিডিও পোস্টে লিখেন- “কিতনা খেলতা হোগা ভো ইনসান। জিসকে নাম মে হি লাগা হ্যা নান! শুভ জন্মদিন আমার ভাই আদনান!!”
ঘরোয়া আড্ডায় আরো ছিলেন পরদেশ’খ্যাত নায়িকা মহিমা চৌধুরী, কন্যা মদিনাকে পুনম ধিলোনও যোগ দেন। এ সময় সনু নিগামের এ দিল দিওয়ানা ম্যায় গানটি গাইতে শোনা যায়। ২৭ বছর পর এ গানের স্মৃতিতে কিছু সময়ের জন্য হারিয়ে যান মহিমা। তবে এত সুন্দর আয়োজনে ক্রিকেটার ইরফান পাঠান থাকতে না পারায় দুঃখের ইমোজি দিয়ে একটি পোস্ট দিয়েছিলেন।
বিডিসংবাদ/আতে


























