ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

এক্সিম ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন

  • আপডেট সময় : ০৬:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে এবার এক্সিম ব্যাংকের পরিচালন পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিল বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিনের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাছরিন ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। বিগত সরকারের সময়ে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তিনি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবির চেয়ারম্যানের পদ দখলে রাখেন।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এক আদেশে পর্ষদ বাতিল করা হয়। একই আদেশে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

পাঁচ সদস্যের নতুন পরিচালনা পর্ষদে আছেন- উদ্যোক্তা পরিচালক মো. নজরুল ইসলাম স্বপন, মো. নূরুল আমিন ও অঞ্জন কুমার সাহা। আর স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খন্দকার মামুনকে।

সংশ্লিষ্টরা জানান, নজরুল ইসলাম মজুমদার ব্যাংকটির কয়েকজন মূল উদ্যোক্তাদের বের করে সমালোচিত হন। গত কয়েক বছরে এই ব্যাংক থেকে নামে–বেনামে বিপুল অংকের ঋণ বের করে নিয়েছেন তিনি। তার বড় একটি অংশ পাচার করেন নজরুল ইসলাম মজুমদার। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এরই মধ্যে নজরুল ইসলাম ও তার স্ত্রীর অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। এছাড়া কোথায় কতো টাকা পাচার করেছে সে অনুসন্ধান শুরু করেছে।

নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যানের পদ দখলে রাখেন। ব্যাংকের কোনো আইন পরিবর্তন বা অন্য কোনো অনৈতিক সুবিধার দরকার হলেই সিএসআর তহবিলে নিয়ে হাজির হতেন সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরা তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে ৬টি ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও ন্যাশনাল ব্যাংকে এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করা হয়েছে। এছাড়া এস আলমের মামাতো ভাই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ পরিবারমুক্ত হয়েছে ইউসিবি।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এক্সিম ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন

আপডেট সময় : ০৬:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪